শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
সম্প্রীতির বন্ধন বজায় রেখে পূজা উদযাপনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির নেতানিয়াহুর গ্রেফতারি পরোয়ানার জের, আইসিসির ওপর নতুন আঘাত ট্রাম্পের ইউটিউবার ধ্রুব রাঠি পুলিশের হাতে আটক সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন ‘জেলে ঢোকান বা গুলি করুন, আমরা পিছু হটবো না’ কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে নজিরবিহীন কড়াকড়ি, বন্ধ মেট্রোর ৪৫ স্টেশন ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৬ প্রদেশে বিদ্যুৎ বন্ধ নাভি পিল্লেকে নোবেল শান্তি পুরস্কার মানবাধিকারের গুরুত্বের স্বীকৃতি: জাতিসংঘ

মানবদেহে ট্রায়ালের অনুমতি পেল বঙ্গভ্যাক্স

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ১৩১ Time View

ডেস্ক নিউজ : করোনাভাইরাস প্রতিরোধী দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের বঙ্গভ্যাক্স টিকা মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। আজ রবিবার গ্লোব বায়োটেক লিমিটেডের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (কোয়ালিটি অ্যান্ড রেগুলেটরি) ড. মোহাম্মদ মহিউদ্দিন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মানবদেহে প্রথম ধাপের পরীক্ষামূলক প্রয়োগের ছাড়পত্র পেয়েছে দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের তৈরি করোনার ভ্যাকসিন বঙ্গভ্যাক্স। ৬০ জনকে নিয়ে বিএসএমএমইউতে শুরু হবে এ ট্রায়াল। পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে। প্রাথমিক ফলে এই টিকা ডেল্টাসহ বিশ্বে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের ১১টি ভ‡রিয়েন্টের বিরুদ্ধে শতভাগ কার্যকর বলে দাবি করছে উৎপাদনকারী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড। এর আগে এই টিকার অ্যানিমেল ট্রায়ালও সফলভাবে সম্পন্ন হয়েছে বলে দাবি করছে প্রতিষ্ঠানটি।

এর আগে গত বছরের ২৩ নভেম্বর বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের (বিএমআরসি) মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি মিললেও ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদনের অপেক্ষার প্রহর গুনছিল।

 

 

কিউএনবি/আয়শা/১৭ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit