বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
উজবেকদের ঐতিহাসিক অভিষেক, কাতারের হতাশা ভুলে ফের বিশ্বকাপের মাঠে কলম্বিয়া সামনের ম্যাচগুলোতে ভুল করতে চায় না পর্তুগাল : রাফায়েল লিও যে একাদশ নিয়ে নামছে ঘানা-পানামা শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা হাসপাতালে ভর্তি নেইমারদের বিশ্বকাপজয়ী কোচ ইতিহাস গড়ার ম্যাচে মুখোমুখি কলম্বিয়া-উজবেকিস্তান গোবিন্দগঞ্জে গোসলে নেমে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার: প্রধানমন্ত্রী শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

স্বাধীন ফিলিস্তিন ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি আসবে না, বাইডেনকে আব্দুল্লাহ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ১০৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যত যাই করুন না কেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া মধ্যপ্রাচ্যে কোনোভাবেই শান্তি আসবে না।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে সোজাসাপ্টা এ কথা জানিয়ে দিলেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ।

জেদ্দায় শনিবার বৈঠককালে বাইডেনকে এ কথা বলেন জর্ডানের বাদশাহ। খবর সৌদি গ্যাজেটের।

জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ বাইডেনকে বলেন, একটি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠন করার আগ পর্যন্ত এ অঞ্চলে শান্তিও আসবে না, সমৃদ্ধিও দেখা দেবে না।

তিনি বলেন, ১৯৬৭ সালের ৪ জুনের আগে ফিলিস্তিনের যে ভূখণ্ড ছিল সেই ভূখণ্ডে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র গঠন করতে হবে।

তিনি আরও বলেন, দুই পবিত্র মসজিদের খাদেম ও আমার প্রিয় ভাই সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ধন্যবাদ জেদ্দা সম্মেলনে আমাকে আমন্ত্রণ করার জন্য।  

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপস্থিতিতে জেদ্দায় শনিবার বিকালে সৌদি আরব, ইরাক, জর্দান, মিসর, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত এবং ওমানের শীর্ষ নেতাদের সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ শীর্ষ সম্মেলনের নাম দেওয়া হয় ‘জেদ্দা নিরাপত্তা ও উন্নয়ন সম্মেলন’। জো বাইডেন ইহুদিবাদী ইসরাইল সফর শেষে শুক্রবার জেদ্দায় পৌঁছান। তার মধ্যপ্রাচ্য সফরের আগে পশ্চিমা গণমাধ্যম এ কথা ফলাও করে প্রচার করেছিল যে, এই সফরে ইসরাইলকে অন্তর্ভুক্ত করে আরব দেশগুলোকে নিয়ে ইরানবিরোধী একটি সামরিক জোট গঠন করে দেবেন বাইডেন।

পরিকল্পিত সামরিক জোটকে ‘আরব ন্যাটো’ বলেও ব্যাপকভাবে প্রচার করা হয়। কিন্তু শেষ পর্যন্ত কয়েকটি আরব দেশের বিরোধিতার মুখে সে ধরনের কোনো জোট গঠনের প্রস্তাব উত্থাপন করা হয়নি।

কিউএনবি/অনিমা/১৭.০৭.২০২২/বিকাল ৩.৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit