বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড

মাসে একবার পিৎজা খাওয়ানোর শর্তে বিয়ের অভিনব চুক্তিপত্র!

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ১০৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় এক বরকনের বিয়েতে ‘অভিনব’ এক চুক্তি সইয়ের ভিডিও সবার নজর কেড়েছে। আজব সব শর্তের এই চুক্তিপত্র ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বউকে মাসে একবার পিৎজা খাওয়ানো এবং ১৫ দিন পর পর শপিংয়ে নিয়ে যাওয়াসহ এমন আরও কয়েকটি দাবি নিয়ে মোট আটটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে চুক্তিপত্রে। খবর বিবিসির।

বর ও কনের বন্ধুবান্ধবরাই বিয়ে উপলক্ষ্যে তৈরি করে দিয়েছে মজার এই চুক্তিপত্র। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যের গুয়াহাটিতে। কনে ২৪ বছর বয়সি শান্তি প্রসাদ ‘পিৎজা পাগল’। আর বর, তারই সহপাঠী ২৫ বছর বয়সি মিন্টু রায়। ৫ বছর আগে কমার্সে ভর্তির পর ক্লাসে দুজনের দেখা, তার পর আলাপ-পরিচয়।

২০১৮ সাল থেকে দুজন ডেট করতে শুরু করে। আর পিৎজা পাগল শান্তি প্রায়ই পিৎজা খাওয়ার জন্য বায়না ধরত। মিন্টু নিজে পিৎজা খেতে পছন্দ করলেও প্রতিদিন পিৎজা খাওয়া তার জন্য একঘেঁয়ে হয়ে উঠেছিল। বন্ধুমহলে সে শান্তির এই পাগলামির কথা বলেও বেড়াতে লাগল। কয়েক দিনের মধ্যেই বন্ধুবান্ধবদের মধ্যে বিষয়টি কৌতুকর হয়ে উঠল। এক বন্ধুর ভাষ্য— শান্তি পিৎজাই আগে ভালোবাসে, তার পর ভালোবাসে মিন্টুকে। আমার মনে হয় সে (শান্তি) সবসময় পিৎজার কথাই চিন্তা করে— এমনকি ঘুমের মধ্যেও।

শান্তির এ পিৎজা পাগলামি দেখেই বন্ধুরা স্থির করে দুজনের বিয়েতে মজার কিছু একটা করার, যেটি তাদের বিয়েকে স্মরণীয় করে রাখবে। সে ভাবনা থেকেই গত মাসে বিয়ের এক সপ্তাহ আগে চুক্তিপত্রটি তৈরি করা হয় এবং এতে তালিকার সবার ওপরে রাখা হয় পিৎজা— বিবিসিকে এমনটিই জানিয়েছেন বরকনের বন্ধু রাঘব ঠাকুর।

 

 

কিউএনবি/আয়শা/১৭ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit