বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড

পম্পেওসহ ৬১ মার্কিন কর্মকর্তার বিরুদ্ধে ইরানের নিষেধাজ্ঞা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ৯৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সন্ত্রাসবাদী সংগঠন মুজাহিদিনে খাল্ক বা এমকেও-কে সমর্থন ও মদত দেওয়ার অভিযোগে ৬১ মার্কিন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। এর মধ্যে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওসহ দেশটির বর্তমান এবং সাবেক সরকারের কর্মকর্তারা রয়েছেন। খবর রয়টার্স ও আরব নিউজের।

এমকেও গোষ্ঠীকে ইরান সন্ত্রাসবাদী সংগঠন বলে বিবেচনা করে এবং এই গোষ্ঠী প্রকাশ্যে ইরানের সরকার উৎখাতের আহ্বান জানিয়ে আসছে। ইসলামিক বিপ্লবের পর এই গোষ্ঠী আমেরিকা ও তার পশ্চিমা মিত্রদের সমর্থন নিয়ে অন্তত ১৭ হাজার নিরীহ ইরানি নাগরিককে হত্যা করেছে বলে অভিযোগ আছে।

ইরানের কালো তালিকায় রয়েছেন ডোনাল্ড ট্রাম্প সরকারের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, মার্কিন প্রতিনিধি পরিষদের সংখ্যালঘু নেতা কেভিন মেকার্থি, সিনেটর টেড ক্রুজ এবং কোরি বুকার। এ ছাড়া এ তালিকায় রয়েছে আমেরিকার সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লিংকন ব্লুমফিল্ড।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, তালিকাভুক্ত ব্যক্তিরা বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হয়ে সন্ত্রাসবাদী সংগঠন এমকেওর প্রতি সমর্থন ও মদত দিয়েছেন। সংগঠনটি ইরানের ভেতরে এবং বিভিন্ন জায়গায় ইরানি নাগরিকদের হত্যার ব্যাপারে স্বীকারোক্তি জানিয়েছে। এ ছাড়া এই গোষ্ঠী ইরাক-ইরান যুদ্ধের সময় ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দামকে সহযোগিতা করেছে এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধ করেছে।

 

 

কিউএনবি/আয়শা/১৭ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit