শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

শালিস সভায় বল্লমের আঘাতে ব্যবসায়ী নিহত

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ১৪৫ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর শালিসি সভায় বাকবিতণ্ডার জেরে বল্লমের আঘাতে শাহ আলম (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (১৭ জুলাই) ভোরে ঢাকা মেডিকেল হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়। নিহত শাহ আলম উপজেলার বড়াইল ইউনিয়নের মৃত মালেক সরদারের ছেলে।নিহতের চাচাতো ভাই কামাল মিয়া অভিযোগ করে বলেন, শুক্রবার স্থানীয় জাহের মিয়ার ছেলে বাহার মিয়া ও সফর মিয়ার ছেলে আরাফাতের মধ্যে ঝগড়া হয়। বিষয়টি মিমাংসা করতে শনিবার রাতে এলাকার জাহের মিয়ার উঠানে শালিসি সভা আহবান করা হয়।

শালিসে জিয়া নামে একজন না আসায়, সভায় উপস্থিত শাহ আলম এর কারণ জিজ্ঞাস করেন। এনিয়ে সফর মিয়া, সাঈদুল, ছুট্রু ও আরাফাতের সাথে শাহ আলমের বাকবিতণ্ডা হয়। এর একপর্যায়ে তারা দেশীয় অস্ত্রসস্ত্রসহ শাহ আলমের উপর হামলা করে। এসময় তার একটি চোখে বল্লমের আঘাত লাগে। তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থা অবনতি হলে শহরের নিউ ল্যাবএইড হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়।

সেখান থেকে মধ্যরাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হলে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর পর রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

কিউএনবি/অনিমা/১৭.০৭.২০২২/দুপুর ২.২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit