শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম

ঝালকাঠিতে তুচ্ছ-ঘটনাকে কেন্দ্র করে মা ও মেয়েকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ

গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ৩৩৯ Time View

গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি : ঝালকাঠি নলছিটিতে তুচ্ছ-ঘটনাকে কেন্দ্র করে মা মেয়ে দুই নারীকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ উঠেছে। গত ১৪ জুলাই বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের পরিষদের পিছনের প্রতাপ গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার মা (৩৫) ও মেয়ে (২১) বছর বয়সী ওই নারীদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় উক্ত গৃহবধূর জামাতা রিপন হাওলাদার বাদী হয়ে নলছিটি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।

শুক্রবার বিকালে ভৈরবপাশা ইউনিয়ন পরিষদে স্থানীয়রা সালিশ মীমাংসার কথা বলে ডেকেছে। অপরদিকে ভুক্তভোগীরা বিবাদীদের অপেক্ষার প্রহর গুনছে। বিবাদীরা প্রভাবশালী হওয়ায় মীমাংসায় আসেনি। এ সময় উক্ত ঘটনার এ প্রতিবেদকের কাছে তাদের ওপর নির্যাতনের বর্ণনা দেন ওই গৃহবধূ ও তার যুবতি মেয়ে লিজা আক্তার। নির্যাতনের স্বীকার গৃহবধূ বলেন, ‘আমার বাবা অসুস্থ থাকায় বাবুল খান(৫৫) পিতা ফজলে আলী খানদের সঙ্গে দীর্ঘদিন ধরে মেয়েকে কু-প্রস্তাব দেওয়া নিয়ে বিরোধ চলে আসছে।

ওই নারী বলেন, ‘বৃহস্পতিবার ১৪ জুলাই বেলা সাড়ে ১২টার দিকে বাবুল খান,ছেলে আল-আমিন খান,মেয়ে নিশি বেগম,শারমিন ও স্ত্রী আয়েশা বেগম সহ কয়েকজন মিলে আমাকে ও আমার মেয়েদের উপর নির্যাতন করে পড়নের জামা কাপড় ছিঁড়ে ফেলে। আমি মেয়েকে বাঁচাতে এলে তারা আমাকে একাধারে মারধর করতে থাকে, তখন আমার শরীরের কাপড় খুলে বিবস্ত্র করে ফেলেছে। ‘বিবস্ত্র অবস্থায় তিনি তার মেয়ে জামাইয়ের কাছে আশ্রয় নেওয়ার পরেও তার জামাতাকে জারু দিয়ে পিটিয়ে আহত করেন।

এরপরে ৯৯৯ নাম্বারে ফোন দিলে পুলিশ এসে উদ্ধার করে ও তাদের কে থানায় গিয়ে অভিযোগ দিতে বলেন। তারা থানায় অভিযোগ দিয়েছে দুইদিন অতিবাহিত হলেও অভিযুক্তরা গ্রেফতার হয়নি। এ ব্যাপারে অভিযুক্ত বাবুল খান বলেন,আমাদের সাথে বাড়ির এক পরিবারের সাথে মারামারি হয়েছে। এক জায়গায় থাকলে যা,হয় আরকি।

এটা আমরা নিজেরাই সমাধান করে ফেলবো। মা ও মেয়ে কে বিবস্ত্র করে মারধর করেছেন কেন? বাবুল খান বলেন,মারামারির মধ্যে কেউ ছাড়াতে আসলে উভয়পক্ষের মার খায় তখন ধরাধরিতে তাদের কাপড় খুলে গেছে হয়তোবা। আমরা কারো জামা ও কাপড় খুলিনি। তারা পুলিশ আনছে তারা এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ-ব্যাপারে নলছিটি থানার ওসি আতাউর রহমান বলেন, নলছিটি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ঘটনার সত্যতা পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit