শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি

গায়ক ফেরদৌস ওয়াহিদের হার্ট অ্যাটাক, হাসপাতালে ভর্তি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ১২৯ Time View

বিনোদন ডেস্ক : হৃদরোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় পপ গায়ক ফেরদৌস ওয়াহিদ।বৃহস্পতিবার গভীর রাতে হার্ট অ্যাটাক হয় তার।

ফেরদৌস ওয়াহিদের পারিবারিক সূত্রে জানা গেছে, হার্ট অ্যাটাকের পর দ্রুত তাকে রাজধানীর বারডেম হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে চিকিৎসকদের অবজারভেশনে রাখা হয়।

ফেরদৌস ওয়াহিদের ঘনিষ্ঠ শিল্পী খন্দকার বাপ্পি গণমাধ্যমকে বলেন, ফেরদৌস ওয়াহিদ ভাইয়ের অবস্থা এখন বেশ ভালো।এখন বারডেমের কার্ডিওলজি বিভাগের তত্ত্বাবধানে কেবিনে ভর্তি আছেন। সবাই তার জন্য দোয়া করবেন।
 
৬৯ বছর বয়সী এই পপ গায়ক কয়েক বছর ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছেন বলে জানা গেছে।

কিউএনবি/অনিমা/১৫ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১১:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit