মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম
তুরস্কের আকাশসীমায় ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করল ন্যাটো সহিংসতা বন্ধের আহ্বান জানালেন ধর্মগুরু দালাই লামা মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন প্যারাট্রুপার, ‘খারগ দ্বীপ’ কি হাতছাড়া হচ্ছে ইরানের মার্কিন বাহিনীকে সরানোর এটাই সময়, সৌদি আরবকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ফিলিং স্টেশনে নিরাপত্তাসহ যে ৮ দাবি জানাল পাম্প ব্যবসায়ীরা ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের সময় জানাল পিএসসি জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ আজ স্ত্রী বাবার বাড়ি, প্রেমিকাকে ডেকে এনে হত্যা করে থানায় গেলেন যুবক যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি

প্লাস্টিক সার্জারি করেছেন দিশা পাটানি? মুখের লুকে ট্রোলড

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ১৪৩ Time View
বিনোদন ডেস্ক : সম্প্রতি নিজের লুকের জন্য ট্রোলড হয়েছেন দিশা পাটানি। নেটিজেনরা দিশার মুখমণ্ডলীর পরিবর্তনগুলি লক্ষ্য করেছেন, প্রশ্ন তুলেছেন বিষয়গুলি নিয়ে।‘এক ভিলেন রিটার্নস’ ছবিতে শীঘ্রই দেখা যাবে অভিনেত্রী দিশা পাটানিকে। বর্তমানে ছবিটির প্রচারে দারুণ ব্যস্ত নায়িকা। বলিউডে অন্যতম সাহসী অভিনেত্রী হিসেবে পরিচিত দিশা। স্টাইল সেন্স, বোল্ড পোশাকের জন্য় প্রায়শই চর্চায় থাকেন তিনি।

সম্প্রতি নতুন ছবির প্রোমোশনে এসে নিজের লুকের জন্য ট্রোলড হয়েছেন দিশা পাটানি। নেটিজেনরা দিশার মুখমণ্ডলীর পরিবর্তনগুলি লক্ষ্য করেছেন এবং অস্ত্রোপচার সম্পর্কে নানা মন্তব্য করেছেন। এর আগেও নিজের লুকের জন্য ট্রোলড হয়েছেন দিশা। বৃহস্পতিবার সাদা পোশাকে ধরা দিয়েছেন নায়িকা।

দুধ সাদা পোশাকে দিশা পাটানিকে অপূর্ব দেখালেও, নেটিজেনরা তার চেহারায় দৃশ্যমান পরিবর্তন সম্পর্কে মন্তব্য করেছেন। এক নেটিজেনের মন্তব্য, ‘ওর মুখে কী কোনও সমস্যা হয়েছে?’ অপর এক নেটিজেন লিখেছেন, ‘চোখের পাতায় কিছু সমস্যা হয়েছে… দিশা।’ অন্য একজন লিখেছেন, ‘লিপ জব করানোর আগেই ভালো লাগত দিশাকে।’

‘এক ভিলেন রিটার্নস’-এর ট্রেলার লঞ্চের সময়ও ট্রোলড হয়েছিলেন দিশা। নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, নায়িকা প্লাস্টিক সার্জারি করেছেন কিনা? আগেই দিশাকে বেশি ভালো লাগত। যদিও প্লাস্টিক সার্জারির বিষয় এখনও কোনও মন্তব্য করেননি দিশা।

দিশা ছাড়াও ‘এক ভিলেন রিটার্নস’-এ প্রধান চরিত্রে অভিনয় করেছেন অর্জুন কাপুর, জন আব্রাহাম এবং তারা সুতারিয়া। এটি একটি সাসপেন্স থ্রিলার ফিল্ম। ছবিটি পরিচালনা করেছেন মোহিত সুরি। ২০২২ সালের ২৯ জুলাই সিনেমাহলে মুক্তি পাবে এই ছবি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

কিউএনবি/অনিমা/১৫ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit