শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

বাংলাদেশি কর্মী নিয়োগে সমস্যার সমাধান হয়েছে : মালয়েশিয়া

আশিক ইসলাম, মালয়েশিয়া প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ১৫৬ Time View
আশিক ইসলাম, মালয়েশিয়া প্রতিনিধি : কারিগরি ত্রুটি কাটিয়ে খুব শিগগিরই বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ শুরু হবে বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী এম সারাভানান। বৃহস্পতিবার (১৪ জুলাই) এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। মানবসম্পদমন্ত্রীর বরাত দিয়ে দেশটির অনলাইন পত্রিকা ফ্রি-মালয়েশিয়াটুডে এ খবর প্রকাশ করেছে।
বিবৃতিতে মানবসম্পদমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ প্রক্রিয়ায় কিছু কারিগরি ত্রুটি ছিল, যা ইতোমধ্যে সমাধান হয়েছে। প্রাথমিকভাবে ২৫টি নির্ধারিত এজেন্সির মধ্যে ১৫টি এজেন্সিকে দুই হাজার কর্মী নেওয়ার অনুমতি দেওয়া হবে। মালয়শিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন থেকে চূড়ান্ত ঘোষণার পর বাকি ১০টি এজেন্সিও কর্মী নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে বলে জানান সারাভানান। এসব কর্মীর কাগজপত্র যাচাই-বাছাই চলছে বলেও জানান মন্ত্রী।
উল্লেখ্য প্রায় তিন বছর বন্ধ থাকার পর ১৯ ডিসেম্বর ২০২১ জনশক্তি রপ্তানির জন্য চুক্তিবদ্ধ হয় বাংলাদেশ ও মালয়েশিয়া। তবে সিন্ডিকেট জটিলতায় শুরু হয়নি জনশক্তি রপ্তানি। এর ৬ মাস পর ৩ জুন বাংলাদেশ সফরে শিগগিরই জনশক্তি রপ্তানি শুরুর ঘোষণা দেওয়া হলেও এখনও তা আলোর মুখ দেখেনি। জনশক্তি রপ্তানির এ প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উভয় পক্ষের।

 

 

কিউএনবি/আয়শা/১৪ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit