মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম
দর্শককে বল মেরে চায়না ওপেন থেকে বহিষ্কার মেদভেদেভ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন হুতিদের ধারাবাহিক হামলা : সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক-পাকিস্তান হুথিদের হটিয়ে মোখা শহরের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের সরকারি বাহিনী নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ দারিদ্র্যের সুযোগ নিয়ে কিডনি বিক্রি, নেপালের এক গ্রামের করুণ গল্প মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তুর চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইয়েমেনে সংঘাত : সৌদির নিরাপত্তা নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর গুপ্তচরবৃত্তি, এফবিআইয়ের হাতে আটক ১

সৌদি এয়ারলাইনসে মালদ্বীপ ছাড়লেন গোতাবায়া রাজাপাকসে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ১৭৪ Time View

ডেস্কনিউজঃ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে সিঙ্গাপুরের উদ্দেশে মালদ্বীপ ত্যাগ করেছেন। সেখান থেকে তিনি সৌদি আরব যাবেন।

বৃহস্পতিবার দুপুরে (১৪ জুলাই) বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।

মালদ্বীপের এক সরকারি কর্মকর্তা এপিকে জানান, ৭৩ বছর বয়সী নেতা বুধবার সৌদি এয়ারলাইনসের একটি বিমানে চড়েছেন। এর মাধ্যমে তিনি প্রথমে সিঙ্গাপুর এবং তারপর সৌদি আরবের জেদ্দায় পৌঁছবেন।

বুধবার (১৩ জুলাই) সকালে স্ত্রী ও দুই দেহরক্ষীকে নিয়ে শ্রীলঙ্কা ছেড়েছিলেন রাজাপাকসে। মালদ্বীপের বিমানবন্দরে তাকে স্বাগত জানান স্পিকার মোহাম্মদ নাশিদ। যেদিন রাজাপাকসের পদত্যাগপত্র জমা দেওয়ার কথা ছিল, সেদিনই তিনি দেশ ছেড়ে পালিয়ে যান।

প্রেসিডেন্ট রাজাপাকসে এবং প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের পদত্যাগের দাবিতে শনিবার প্রেসিডেন্টের প্রাসাদে বিক্ষোভকারীরা হামলা চালানোর পর তিনি পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান।

তবে, বিক্ষোভকারীরা জানিয়েছে, বিক্ষোভের সময় তাদের দখল করা সরকারি ভবনগুলো খালি করে দেওয়া হবে।

আরও পড়ুন : আকাশপথে ব্যর্থ হয়ে নৌপথে দেশ ছাড়ার চেষ্টা লঙ্কান প্রেসিডেন্টের

একজন মুখপাত্র বলেন, আমরা অবিলম্বে প্রেসিডেন্ট ভবন, প্রেসিডেন্সিয়াল সচিবালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শান্তিপূর্ণভাবে সরে যাচ্ছি। তবে আমাদের সংগ্রাম চালিয়ে যাব।

বার্তা সংস্থা পিটিআই জানায়, পদত্যাগের ঘোষিত সময়সীমা ইতোমধ্যেই শেষ হওয়ার যাওয়ায় শ্রীলঙ্কার স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্দেনা বলেছেন, রাজাপাকসেকে পদত্যাগ করা উচিত। নয়তো তাকে অপসারণের অন্যান্য বিকল্প উপায়গুলো বিবেচনা করতে বাধ্য হবেন।

তিনি বলেন, যেহেতু একজন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নিয়োগ করা হয়েছে, তাই স্পিকারের কার্যালয় ‘তার পদ খালি করার’ বিকল্পটি বিবেচনা করার জন্য আইনি প্রক্রিয়াগুলো খুঁজে দেখতে পারে যদি রাজাপাকসে পদত্যাগপত্র জমা না দেন।

সূত্র : হিন্দুস্তান টাইমস

কিউএনবি/বিপুল/১৪.০৭.২০২২/ সন্ধ্যা ৬.৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit