শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

নওশীন-হিল্লোলের ঘরে নতুন অতিথি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ১৫০ Time View

বিনোদন ডেস্ক : নতুন অতিথি এসেছে ছোটপর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী দম্পতি আদনান ফারুক হিল্লোল ও নওশীন নাহরিন মৌয়ের ঘরে। কন্যা সন্তানের বাবা-মা হলেন তারা।

যুক্তরাষ্ট্র থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে সুখবরটি নিশ্চিত করেছেন নওশীন নিজেই। এ সময় মেয়ে ও স্বামী হিলোল্লের সঙ্গে দুটি ছবিও শেয়ার করেন তিনি। সেখানে জানানো হয়, তাদের মেয়ের নাম রেখেছেন মাহভীশা আদনান সৈয়দা।

ছবির ক্যাপশনে নওশীন লেখেন, “সর্বশক্তিমানের কৃপায় আমি এবং আদনান ফারুক আমাদের কনিষ্ঠ সন্তান মাহভীশা আদনান সৈয়দাকে নিয়ে আশীর্বাদ প্রাপ্ত হয়েছি। আমাদের শিশু কন্যার জন্ম ১৩ জুলাই নিউ ইয়র্ক সময় দুপুর ১২টা ৩১ মিনিটে।”

নওশীন আরও জানান, উইনথ্রপ ইউনিভার্সিটি হাসপাতালে জন্ম নেয় তার সন্তান। বর্তমানে মা এবং শিশু দু’জনেই ভালো আছেন। সবার কাছে দোয়াও চেয়েছেন তিনি।

এর আগে, গেল ২৬ জুন মা হতে যাওয়ার খবর জানান নওশীন নিজেই। ২৫ জুন নিউ ইয়র্কে আয়োজন করা হয় নওশীনের ‘বেবি সাওয়ার’। যেখানে অংশ নেন রিচি সোলায়মান, কাজী মারুফ, মোনালিসা, তমালিকা কর্মকার, কল্যাণ কোরাইয়া ও রোমানাসহ বেশ কয়েকজন বাংলাদেশি তারকা।

উল্লেখ্য, নওশীন ও হিল্লোল বিয়ে করেছেন ২০১৩ সালে। সেই সময় অনেকটা গোপনেই বিয়েটা সারেন তারা। তবে বেশিদিন তা গোপন থাকেনি। বিয়ের ৯ বছর পর তারা প্রথম সন্তান সন্তান এলো দুজনের ঘরে। 

কিউএনবি/অনিমা/ ১৪,০৭.২০২২/বিকাল ৩.২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit