শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

আলিয়ার পর এবার মা হতে চলেছে ক্যাটরিনা!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ১৫৭ Time View

বিনোদন ডেস্ক : মা হতে চলেছেন আলিয়া ভাট। একথা নিজেই সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছেন অভিনেত্রী। এবার ক্যাটরিনা কাইফকে নিয়ে জোর চর্চা সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের একাংশ মনে করছে, আলিয়ার পর এবার ক্যাটরিনা কাইফও মা হতে চলেছেন। তাই সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকছেন অভিনেত্রী। জনসমক্ষেও তাকে খুব একটা বেশি দেখা যাচ্ছে না।

স্বামী ভিকি কৌশলের পাশে ক্যাটরিনা কাইফকে গর্ভাবস্থায় দেখতে চেয়েছেন কেউ। অভিনেত্রীকে একটু ঢিলেঢালা পোশাকে দেখার ইচ্ছেও প্রকাশ করা হয়েছে। কেউ কেউ আবার ক্যাটরিনার গোপনীয়তায় উষ্মা প্রকাশ করেছেন। জানিয়েছেন, আলিয়ার মতো ক্যাটরিনারও অন্তঃসত্ত্বা হওয়ার কথা ঘোষণা করে দেওয়া উচিত। কেন এতদিন ধরে ক্যাটরিনা লাইমলাইটে নেই? সেই প্রশ্নও তোলা হয়েছে।

গত ১৪ এপ্রিল জীবনের নতুন অধ্যায় শুরু করেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। সাতপাকে বাঁধা পড়েন বলিউডের তারকা যুগল। রণবীরের ‘বাস্তু’ আবাসনেই একসঙ্গে পথ চলার অঙ্গীকার নেন দু’জনে। তার আড়াই মাসের মধ্যেই নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান আলিয়া। 

উল্লেখ্য, আলিয়া-রণবীরের আগেই বিয়ে সারেন ভিকি এবং ক্যাটরিনা। ২০২১ সালের ৯ ডিসেম্বর গাঁটছড়া বাঁধেন দু’জনে।

এক সময় রণবীর কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন ক্যাটরিনা। সেই সময় আবার আলিয়ারও ভাল বন্ধু ছিলেন তিনি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কের সমীকরণ পালটে যায়। এখন ভিকির সঙ্গে সুখে সংসার করছেন ক্যাটরিনা। কিন্তু আলিয়ার ঘোষণার পর নেটিজেনদের নিশানায় পড়ে গেলেন তিনি।

 সূত্র: সংবাদ প্রতিদিন

কিউএনবি/অনিমা/ ১৪,০৭.২০২২/দুপুর ১.৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit