মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

ভারতের বোলিং তোপে ২৬ রানেই ৫ উইকেট নেই ইংল্যান্ডের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ১০১ Time View

স্পোর্টস ডেসক্ : আজ থেকে শুরু হয়েছে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। লন্ডনের কেনিংটন ওভালে প্রথম ওয়ানডেতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত। ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের তোপের মুখে পড়েছে ইংলিশরা। ২৬ রান তুলতেই ইংলিশরা হারিয়েছে ৫ উইকেট।

প্রতিবেদন লেখার সময় তাদের স্কোর ১১ ওভারে ৫ উইকেটে ৪২ রান। জস বাটলার ১৯ ও মঈন আলী ৮ রানে ব্যাট করছেন। ইংল্যান্ডের ইনিংস ধ্বসিয়ে দিয়েছেন মূলত জসপ্রিত বুমরাহ। এখন পর্যন্ত ৫ ওভার বোলিং করে দুই মেডেনসহ ৯ রানে ৪টি উইকেট নিয়েছেন তিনি। অপর উইকেটটি নিয়েছেন মোহাম্মদ শামী। দুই পেসারের বিধ্বংসী বোলিংয়ে রানের খাতাই খুলতে পারেননি জেসন রয়, জো রুট, বেন স্টোকস ও লিয়াম লিভিংস্টোন।

 

 

কিউএনবি/আয়শা/১২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit