বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড

রাশিয়াকে ড্রোনসহ সমরাস্ত্র দিচ্ছে ইরান, শঙ্কা প্রকাশ যুক্তরাষ্ট্রের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ১১২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়াকে কয়েকশ ড্রোনসহ চালকবিহীন সমরাস্ত্র সরবরাহ করছে ইরান। এমনটাই আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। সোমবার (১১ জুলাই) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে এ আশঙ্কা প্রকাশ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন,  যুক্তরাষ্ট্রের প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে রুশ সামরিক বাহিনী ইউক্রেনে যথেষ্ট ক্ষয়-ক্ষতির শিকার হয়েছে। এখন তারা টিকে থাকার চ্যালেঞ্জের মুখে পড়েছে। ইরান সরকার রাশিয়াকে যুদ্ধাস্ত্র বহনে সক্ষম ড্রোনসহ অনেক ড্রোন দেয়ার প্রস্তুতি নিচ্ছে। এই সংখ্যা কয়েক শ’ পর্যন্ত হতে পারে।

তিনি বলেন, আমাদের প্রাপ্ত তথ্যে এমনও ইঙ্গিত রয়েছে যে, এসব ড্রোন (মনুষ্যবিহীন আকাশ যান) ব্যবহারের জন্য ইরান রাশিয়ার সৈন্যদের প্রশিক্ষণ দেয়ারও প্রস্তুতি নিচ্ছে। এটি এখনও পরিষ্কার নয়  ইরান কি ইতোমধ্যে ড্রোন ও সামরিক যানগুলো রাশিযাকে সরবরাহ করে ফেলেছে কি না। নাকি সরবরাহ করার প্রক্রিয়া শুরু করেছে। যুক্তরাষ্ট্রের কাছে যথেষ্ঠ প্রমাণ রয়েছে এসব সমরাস্ত্র ব্যবহারের জন্য রুশ সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে ইরান।

জ্যাক সুলিভান আরও বলেন, জো বাইডেন সামনে মধ্যপ্রাচ্য সফর শুরু করবেন। তার মূল এজেন্ডাই হচ্ছে ইরানকে ঠেকাতে একটি আঞ্চলিক জোট গঠন করা। কারণ যুক্তরাষ্ট্র মনে করছে খুব শিগগিরই পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালাবে ইরান। যদি তারা সফল হয় তবে ইসরাইলসহ যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর জন্য সেটি হবে অত্যন্ত বিপদজনক।

সূত্র- সিএনএন, রয়টার্স।

 

 

কিউএনবি/আয়শা/১২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit