শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

স্ত্রী ছাড়া অন্য নায়িকাকে জড়িয়ে ধরবেন না অনন্ত জলিল

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ জুলাই, ২০২২
  • ৩৪৩ Time View

বিনোদন ডেস্ক : স্ত্রী বর্ষা ছাড়া অন্য কোনও নায়িকা নিয়ে চিন্তাও করেন না নায়ক ও প্রযোজক অনন্ত জলিল।  তাকে প্রশ্ন করা হয়েছিলো যদি আপনি হলিউড মুভি করাটাকে সম্ভব করে ফেলেন; সেক্ষেত্রে আপনি কাকে নেবেন নায়িকা হিসেবে? অ্যাঞ্জেলিনা জোলি?

অনন্ত উত্তর দিয়েছেন, ‘অ্যাঞ্জেলিনা জোলি শুধু আমার নয়; সারা পৃথিবীর পছন্দের নায়িকা। যদি গল্প ওই ধরনের হয়। নায়িকাকে বুকে জড়িয়ে ধরতে হবে না বা নায়িকার সঙ্গে রোমান্টিক ওই ধরনের ঘনিষ্ঠ দৃশ্য না থাকে, তাহলে চিন্তা করব। আর আমরা আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিতে চাই না। যদি আমরা কখনও হলিউডের মুভি করার চিন্তা করি, আমাদের নানা ব্যবসা-বাণিজ্য আছে। আমি যদি করার চেষ্টা করি, আল্লাহতায়ালার দয়ায় সেটা পারব। যেহেতু গোটা ওয়ার্ল্ডে আমার একটা পরিচিতি আছে।’

ঈদুল আজহা উপলক্ষে ঈদের দিন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অনন্ত জলিলের ‘দিন : দ্য ডে’ সিনেমা। সিনেমায় অনন্ত জলিলকে আন্তর্জাতিক সংস্থার একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে। নানা সন্ত্রাসগোষ্ঠী দমনে অভিযানে অংশ নেবেন তিনি।

সিনেমাটি নির্মাণ করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক ও আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে। ইরানের মুর্তজা অতাশ জমজম এবং বাংলাদেশের প্রযোজক অনন্ত জলিলের ‘এজে’ ব্যানারে নির্মিত হয়েছে সিনেমাটি। অনন্ত জলিল, বর্ষা ছাড়া আরও অভিনয় করেছেন ইরান ও লেবাননের অভিনেতারা।

কিউএনবি/অনিমা/১১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit