শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

তাপসীর প্রেমে পড়েছিল এক মেয়ে!

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ জুলাই, ২০২২
  • ৯৭ Time View

বিনোদন ডেস্ক :তাপসী পান্নু গোয়ায় বন্ধুদের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন নায়িকা। তখনই এক মেয়ে তাপসীকে দেখে ঝারি মেরেছিল। হ্যাঁ, তাপসীকে দেখে ভালো লেগেছিল এক মেয়ের। সেই লেসবিয়ান সুন্দরীর কাছ থেকে প্রস্তাব পেয়ে কেমন লেগেছিল? খোলসা করেছেন ‘সাবাস মিঠু’ অভিনেত্রী। বর্তমানে সৃজিত মুখার্জির ছবির প্রচারে ব্যস্ত তাপসী। এক প্রমোশন্যাল ইন্টারভিউয়ের মাঝে তাপসীর কাছে প্রশ্ন রাখা হয়েছিল, কোনওদিন কোনও সমলিঙ্গের মানুষের পক্ষ থেকে প্রেমের প্রস্তাব পেয়েছিলেন কী না! 

তাপসী জানান, ‘সহকর্মী বা সহ-অভিনেত্রী নয়, তবে গোয়ায় বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে এমন একটা ঘটনা ঘটেছিল। প্রথমে আমি ব্যাপারটা বুঝতে পারিনি। তারপর আমার এক বান্ধবী বিষয়টা আমার নজরে আনে, বলে- দেখ মেয়েটা তোর প্রতি আগ্রহী। সত্যি বলতে কী আমার তো ব্যাপারটা ভালোই লেগেছিল। সবসময় মেয়েরা অন্য মেয়েদের মধ্যে খুঁত খোঁজে, আমার মনে হয়েছিল ওর আমাকে ভালো লেগেছে। ব্যাপারটা সুন্দর’।  

পরিচালক সৃজিত মুখার্জির ‘সাবাশ মিঠু’তে ভারতীয় নারী ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র মিতালি রাজের চরিত্রে অভিনয় করছেন তাপসী। এই ছবিতে রয়েছেন বাংলা মুমতাজ সরকার, বিজয় রাজ-সহ আরও অনেকে। আগামী ১৫ই জুলাই মুক্তি পাচ্ছে এই ছবি। এছাড়াও তাপসীর হাতে রয়েছে রাজ কুমার হিরানির ‘ডানকি’। ছবিতে শাহরুখের নায়িকা হিসাবে থাকছেন তিনি।  

 

 

কিউএনবি/আয়শা/১১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit