শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

৪১ বছরেও দ্যুতি ছড়াচ্ছেন পূর্ণিমা

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ জুলাই, ২০২২
  • ১৯৭ Time View

বিনোদন ডেস্ক : সময় কম গড়ায়নি। ইতিমধ্যে ৪০ বসন্ত অতিক্রম করেছেন তিনি। পা রেখেছেন ৪১ বছরে। এ সময়ে এসে এখনও দ্যুতি ছড়াচ্ছেন চিত্রনায়িকা পূর্ণিমা। ১১ জুলাই তার জন্মদিন।

১৯৮১ সালের এই দিনে চট্টগ্রামের ফটিকছড়িতে জন্মগ্রহণ করেন তিনি। তার পারিবারিক নাম দিলারা হানিফ পূর্ণিমা। শৈশব ও প্রাথমিক শিক্ষাজীবন চট্টগ্রামেই কেটেছে তার। অভিনয়ের প্রতি আগ্রহ থেকেই চলচ্চিত্রে নাম লেখান। এরপর প্রায় দুই যুগের অভিনয় ক্যারিয়ারে শতাধিক দর্শকনন্দিত সিনেমা উপহার দিয়েছেন। পাশাপাশি ছোট পর্দা, অর্থাৎ টেলিভিশনেও করেছেন চমৎকার কিছু কাজ। তবে সব কিছুকে ছাপিয়ে একজন জনপ্রিয় উপস্থাপকও তিনি।

১৯৯৭ সালে বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা জাকির হোসেন রাজুর হাত ধরে চলচ্চিত্রে পূর্ণিমার অভিষেক ঘটে। এরপর অনেক জনপ্রিয় সিনেমা তিনি উপহার দেন।  

২০১০ সালে কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভাল হতে দিলো না’ সিনেমার জন্য পূর্ণিমা সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে- ‘নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি’, ‘হৃদয়ের কথা’, ‘ধোঁকা’, ‘শিকারী’, ‘স্বামী-স্ত্রীর যুদ্ধ’, ‘মেঘের পরে মেঘ’, ‘টাকা’, ‘শাস্তি’, ‘মনের সাথে যুদ্ধ’, ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘মায়ের জন্য পাগল’, ‘ওরা আমাকে ভাল হতে দিলো না’ ইত্যাদি।

পূর্ণিমা অভিনীত নাটকগুলোর মধ্যে রয়েছে- ‘ল্যাবরেটরি’, ‘এখনো ভালোবাসি’, ‘নীলিমার প্রান্তে দাঁড়িয়ে’, ‘অমানিশা’, ‘ওইখানে যেও নাকো তুমি’, ‘উল্টোধনুক’, ‘প্রেম অথবা দুঃস্বপ্নের রাত দিন’, ‘লাভ অ্যান্ড কোং’, ‘ফিরে যাওয়া হলো না’ ইত্যাদি।

২০০৭ সালের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা পূর্ণিমা। ২০১৪ সালের ১৩ এপ্রিল কন্যাসন্তান জন্ম দেন এই অভিনেত্রী। মেয়ের নাম রেখেছেন আরশিয়া উমাইজা।  

 

 

কিউএনবি/অনিমা/১১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit