শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি

আমার একমাস বয়সি ছেলেটা বাবাহারা হয়ে গেল: বর্ষা

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ জুলাই, ২০২২
  • ১৮৬ Time View

বিনোদন ডেসক্ : জনপ্রিয় ব্যান্ডশিল্পী রুমি রহমান আর নেই। এক মাস বয়সি সন্তানকে বুকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। ভোররাতে নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে মারা যান তিনি। সোমবার ভোর ৫টা ৪০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক জানান, রুমির মৃত্যু হয়েছে হাসপাতালে আনার আগেই। রুমি রহমানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার স্ত্রী গায়িকা বর্ষা চৌধুরী। তার বয়স হয়েছিল মাত্র ৪৫ বছর।

পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদের সারাটা দিন পরিবারের সঙ্গে কেটেছে রুমি রহমানের। ছবি তুলেছেন, আড্ডা দিয়েছেন। রাতের খাবারও সবাই একসঙ্গে খেয়েছেন। এক মাস বয়সি ছেলেকে ভোররাতে বুকে নিয়ে ঘুমিয়ে ছিলেন বাবা রুমি। ভোররাত চারটার পরপরই রুমির খারাপ লাগা শুরু করে। এরপর পরিবারের সবার ছোটাছুটি শুরু হয় হাসপাতালে। 

রুমি রহমানের অ্যাজমা ছিল। তার স্ত্রী বর্ষা বলেন, ‘অ্যাজমায় ভুগলেও রুমি কিন্তু সুস্থই ছিলেন। ভোররাতে ছেলেকে বুকে নিয়ে ঘুমান। ভোররাত চারটার পরে রুমির শরীর খারাপ হতে থাকে। নেবুলাইজ করতে চেয়েছিল। একটু পর বললেন, আমার খারাপ লাগছে, হাসপাতালে নাও। তখন ভোর পাঁচটা বেজে গেছে। গাড়িচালক নেই। লিফট বন্ধ। লিফট চালু করা পর্যন্ত কাজের মেয়ে ধরে রেখেছিল। এর মধ্যে সে আমার শাশুড়ির রুমে এসে পড়ে যান। পড়ে গেলে নাক-মুখ দিয়ে রক্ত পড়তে শুরু করে। তারপর সবাই মিলে ধরে হাসপাতালে নিয়েছি। ডাক্তার বলেন, আনার আগেই তিনি মারা গেছেন।

রুমি রহমানের লাশ এখন তার ধানমন্ডির বাসায় রাখা আছে। কাঁদতে কাঁদতে বর্ষা জানান, ‘আমার ছেলেটা তো ছোট। আজকে ১ মাস ৪ দিন। আমার ছোট্ট ছেলেটা বাবাহারা হয়ে গেল। ও তো আর ওর বাবাকে দেখতে পাবে না।’রুমি রহমানকে ঢাকায় দাফন করা হবে বলে জানান স্ত্রী বর্ষা চৌধুরী। পরিবারের লোকজন আজিমপুর ও বনানী কবরস্থান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন বলেও জানালেন তার স্ত্রী। ২০২০ সালের ৩ মার্চ সংগীতশিল্পী বর্ষা চৌধুরীকে বিয়ে করেন রুমি রহমান। এর আগে অভিনয়শিল্পী তাজিন আহমেদের সঙ্গে বিয়ে হয়েছিল রুমির।
 

 

 

কিউএনবি/আয়শা/১১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit