রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

ভাঙনে নিঃস্ব পরিবারের সঙ্গে ইউএনও’র ঈদ

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ জুলাই, ২০২২
  • ৯৪ Time View

ডেস্ক নিউজ : ব্রা‏হ্মণবাড়িয়া নবীনগরে মেঘনার তীরবর্তী পশ্চিম ইউনিয়নের চিত্রীগ্রামের কান্দারপাড়া, চরলাপাং ও দড়ি লাপাং গ্রামের বাড়ঘর মেঘনা নদী গর্ভে বিলিন হয়ে যাওয়া ২শ অসহায় পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করলেন উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক। রোববার সারা দিন তিনি ভাঙন কবলিত অসহায় পরিবারগুলোর মাঝে ঈদের কুরবানির মাংস, চাল-ডাল, তেল, ও বিভিন্ন খাদ্যসামগ্রীসহ নগদ অর্থ বিতরণ করেন। অসহায় পরিবারগুলো উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিকের এই উপহার পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। 

এ সময় স্থানীয় নদী ভাঙনে নিঃস্ব আসহায় মানুষগুলো জানান, মেঘনার ভাঙনে আমাদের সব কিছু শেষ হয়ে গেছে। ছেলে-মেয়ে নিয়ে ঈদ করার কোনো অবস্থায়ই নেই আমাদের। আজকের এই ঈদের দিনে ইউএনও স্যার আমাদের কুরবানির মাংস,চাল-ডাল ও বাচ্চাদের নগদ টাকা দিয়েছেন। এই ঈদ উপহার পেয়ে আমরা অনেক খুশি, আল্লাহ স্যারেরে ভালো রাখবেন সেই দোয়াই করি।

উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক বলেন, নদী ভাঙনে নিঃস্ব অসহায় মানুষগুলোর সঙ্গে আজ জীবনের সেরা ঈদ উদযাপন করালাম। দায়েমী ফাউন্ডেশনের সহযোগিতায়, উপজেলা প্রশাসনের উদ্যোগে ও আমার ব্যক্তিগত তহবিল থেকে এই অসহায় মানুষগুলোর জন্য কিছু করতে পেরে নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে। এ সময় তিনি তাদের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতিও আহ্বান জানান। এ সময় পশ্চিম ইউপির চেয়ারম্যান মো.নূরুজ্জামান, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ নেতা মো. শাহিন রেজা টিটুসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, মেম্বার ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

 

 

কিউএনবি/আয়শা/১১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit