শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

দোনেস্ক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৮

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ জুলাই, ২০২২
  • ৮১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের দোনেস্কে রকেট হামলার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৮। রাশিয়ার হামলায় চাভিস ইয়ার শহরের পাঁচ তলা একটি ভবন সম্পূর্ণ ধসে পড়লে এই দুর্ঘটনা ঘটে। শনিবারের ওই হামলা এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইউক্রেনের জরুরি সেবাদাতা প্রতিষ্ঠান।

এক ফেসবুক পোস্টে জানানো হয়েছে, ‘ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ১৮ জন মানুষ মারা গেছেন। ছয়জনকে ধ্বংসস্তুপ থেকে উদ্ধার করা হয়েছে।’এছাড়াও ধ্বংসস্তুপের ভেতরে থাকা আরও দুই ব্যক্তির সন্ধান পাওয়া গেছে। যদিও এখনও তাদের উদ্ধার করা যায়নি। দোনেস্কের গভর্নর এক টেলিগ্রাম পোস্টে আগেই হামলার কথা জানিয়েছিলেন। গভর্নর পাভলো কিরিলেঙ্কো জানান, শনিবার সন্ধ্যায় চাসিভ ইয়ার শহরের একটি ভবনে ওই হামলা চালানো হয়।

সূত্র: আল জাজিরা

 

 

কিউএনবি/আয়শা/১১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit