বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত ২; একে-৪৭-সহ আটক ১। ছয় মাসের মধ্যে মাদকের বিরুদ্ধে কার্যকর অগ্রগতি দেখা যাবে- সালাউদ্দিন বাবু মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ শাহবাগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভা শেষে যা জানা গেল নওগাঁয় মিথ্যা মামলা দায়ের করে বাদী কারাগারে  দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দেশের রিজার্ভে সুখবর, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া

সেনাসদর পরিদর্শন করে আফগানদের শাহবাজের কড়া হুঁশিয়ারি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে উদ্ভূত পরিস্থিতিতে সেনাসদর দপ্তর (জিএইচকিউ) পরিদর্শন করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শুক্রবার রাওয়ালপিন্ডিতে অবস্থিত সামরিক সদর দপ্তরে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান পাকিস্তানের চিফ অব ডিফেন্স ফোর্সেস জেনারেল আসিম মুনির। সেখানে শাহবাজকে সীমান্ত পরিস্থিতি ও নিরাপত্তা অভিযান সম্পর্কে বিস্তারিত ব্রিফিং প্রদান করেন সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা।

গতকাল বৃহস্পতিবার আফগান তালেবান বাহিনীর হামলার পর পাকিস্তান সেনাবাহিনী গজব লিল-হক নামক বিশেষ অভিযান শুরু করে। শাহবাজ শরীফ এই সফর সেই অভিযানের কৌশলগত গুরুত্ব এবং জাতীয় নিরাপত্তার প্রতি সরকারের দৃঢ় অঙ্গীকারের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে। ব্রিফিং চলাকালে তিনি জানান, আফগান তালেবান এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ফিতনা আল খাওয়ারিজ (টিটিপি)-এর মধ্যকার অশুভ আঁতাত ও তাদের যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে।

শাহবাজ শরিফ বলেন, পাকিস্তানের বিরুদ্ধে আফগান তালেবান প্রশাসন ও ফিতনা আল খাওয়ারিজের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জেনারেল আসিম মুনিরের নেতৃত্বে সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত রয়েছে এবং পাকিস্তান যেকোনো ধরনের আগ্রাসন প্রতিহত করার সক্ষমতা রাখে। সীমান্তে আফগান বাহিনীর হামলা সফলভাবে রুখে দেওয়া এবং শক্তিশালী পাল্টা জবাব দেওয়ায় তিনি সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন শাহবাজ। 

একইসঙ্গে শাহবাজ প্রত্যয় ব্যক্ত করেন, মাতৃভূমি রক্ষায় পুরো জাতি সামরিক বাহিনীর পাশে আছে।

সূত্র: ডন

কিউএনবি/অনিমা/২৮ ফেব্রুয়ারী ২০২৬,/সকাল ৬:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit