বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ কৃষক কার্ড-ফ্যামিলি কার্ড স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করবে: প্রধানমন্ত্রী ক্রীড়া কার্ড চালু, মাসে কত টাকা পাবেন খেলোয়াড়রা উন্নয়নের নামে শুধু মেগা দুর্নীতি করা হয়েছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ নোয়াখালীতে দুই হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওধুধ রাখায় জরিমানা ‘পুলিশ হত্যার বিচার শুরু হলে বাংলাদেশ লণ্ডভণ্ড করে দিব’ আসিফ মাহমুদের এ বক্তব্য নিয়ে যা জানা গেল টাকা ছাপাতে চাই না, বিনিয়োগ আকৃষ্ট করতে হবে: অর্থমন্ত্রী কাতারের তেলের ট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা দুই ম্যাচ নিষিদ্ধ হলেন ফখর জামান

ঈদে ছোট ছেলেকে নিয়ে ভক্তদের সামনে শাহরুখ

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ জুলাই, ২০২২
  • ১৫০ Time View

বিনোদন ডেস্ক : ঈদুল আযহা উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় বলিউড তারকাদের শুভেচ্ছা বিনিময় অব্যাহত রয়েছে। ইমরান হাশমি থেকে মাধুরী, সবাই ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। নিরাশ করেননি কিং খান শাহরুখও। ঈদুল ফিতরের মতো বছরের দ্বিতীয় ঈদেও মান্নাতের বারান্দায় এসে ভক্তদের মুখে হাসি ফুটালেন তিনি।

এদিন ধর্ম বর্ণ নির্বিশেষে প্রিয় তারকাকে দেখতে মান্নতের বাইরে ভিড় জমান শাহরুখ ভক্তরা। নিরাশ করেন নি কিং খানও।

রবিবার ছোট ছেলে আব্রামকে সঙ্গে নিয়ে মান্নাতের বারান্দায় আসলেন শাহরুখ। ভক্তদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন। ব্লু ডেনিম আর সাদা শার্টে ধরা দিলেন শাহরুখ, চোখে ছিল রোদ চশমা। হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় পর্ব সারেন তিনি। এসময় বাবাকে হুবহু নকল করবার চেষ্টা করে খুদে আব্রাম। লাল টি-শার্ট আর কালো রঙের প্যান্টে লেন্সবন্দি হলেন শাহরুখের ছোট ছেলে।

মান্নতের বাইরে তখন জনসমুদ্র। হাত নেড়ে প্রণাম করলেন, সেলাম ঠুকলেন শাহরুখ। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছেয়ে গিয়েছে শাহরুখ-আব্রামের সেই ছবিগুলো। ভক্তরা বলছেন, ‘ঈদি পেয়ে গেছি’!

কিউএনবি/অনিমা/১০ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৯:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit