শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

মহুয়া মৈত্রের পাল্টা দাবি

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ জুলাই, ২০২২
  • ২০৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরের তৃণমূল নেতা মহুয়া মৈত্রের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ উঠেছে। কিন্তু তিনি দাবি করলেন, কেউ যদি আঘাত পেয়ে থাকেন, সেই একমাত্র ব্যক্তি তিনি নিজেই। ক্ষমা যদি চাইতে হয়, তাহলে তাঁর কাছেই চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন অনলবর্ষী বক্তৃতার জন্য পরিচিত মহুয়া।  

কলকাতার এক সভায় প্রশ্নের উত্তরে দেবী কালীকে দেওয়া পূজার উপাচারের খাবার ও পানীয় নিয়ে মন্তব্য করেছিলেন মহুয়া। এর পরিপ্রেক্ষিতে তাঁকে গ্রেপ্তারের দাবি তুলেছে বিজেপি। এর মধ্যেই এক টিভি সাক্ষাৎকারে মহুয়া বললেন, ‘আমি ভুল কিছু বলিনি। আমার কাছে একটা সুবর্ণ সুযোগ বিজেপিকে বলার যে বাংলা কিভাবে কালীপূজা করবে—তা তারা বাইরে থেকে এসে আমাদের শেখাতে পারে না। ’ 

সূত্র : আনন্দবাজার পত্রিকা

 

 

কিউএনবি/আয়শা/০৯ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit