সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

অতিরিক্ত যাত্রীর চাপে বিকল পঞ্চগড় এক্সপ্রেস, ছাড়ল ৬ ঘণ্টা পর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ২৬০ Time View

ডেস্ক নিউজ : ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি অতিরিক্ত যাত্রীর কারণে ক্ষতিগ্রস্ত হয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনে আটকা পড়ে। মেরামত শেষে ৬ ঘণ্টা পর ট্রেনটি আবার চালু হয়। ঈদের কারণে আজ শুক্রবার সকালে ট্রেনে যাত্রীর সংখ্যা বেশি হওয়ায় সেতু পূর্ব রেলস্টেশনে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের মাস্টার ইসমাইল হোসেন কালের কণ্ঠকে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে অতিরিক্ত যাত্রীর কারণে কয়েকটি বগির চাকার স্প্রিং ভেঙে যায়।

ট্রেনটি সকাল ৫টা ৪৫ মিনিটে রেলস্টেশনে আসে। কিন্তু সেতু পার হওয়ার উপযোগী না হওয়ায় রেল স্টেশনেই এর মেরামতকাজ শুরু হয়। ট্রেনের পাঁচটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। মেরামত কাজ শেষে ৬ ঘণ্টা পর ১১টা ৪৫ মিনিটে ট্রেনটি আবারো পঞ্চগড়ের উদ্দেশে রওনা দেয়। এদিকে, রেলটি আটকে পড়ায় চরম ভোগান্তিতে পড়েন ঈদে ঘরমুখো মানুষ। রেলের ভেতরে স্থান সংকুলান না হওয়ায় ছাদে করে বাড়ি রওনা দিয়েছেন অসংখ্য মানুষ। ছাদেও নেই তিল ধারণের জায়গা। তবুও প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে যাচ্ছেন হাজারো যাত্রী।  

 

 

কিউএনবি/আয়শা/০৮ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit