সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

টোল আদায় বন্ধ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ২৫৮ Time View

ডেস্ক নিউজ : সড়ক দুর্ঘটনা, টোল আদায় বন্ধ ও ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কে ৩৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার ভোর রাত থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পার থেকে সদর উপজেলার তারটিয়া পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়। যানজটের কারণে ঘরমুখো মানুষ বিশেষ করে নারী ও শিশুরা চরম ভোগান্তিতে পড়েছেন। গন্তব্যে যেতে দুই থেকে তিন গুন বেশি সময় লাগছে।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার ওসি শফিকুল ইসলাম জানান, সেতুর পশ্চিম পাশে ১৭ নম্বর পিলারের কাছে বাস-পিকআপের সংঘর্ষে একজন মারা গেছেন। এতে এক ঘন্টা ৪০ মিনিট টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। এছাড়াও অতিরিক্ত যানবাহনের চাপ রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে স্বাভাবিক হবে বলে তিনি জানান।

 

 

কিউএনবি/আয়শা/০৮ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit