শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম
অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি  চৌগাছায় পৌরসভায় বিনা টেন্ডারেই করা হচ্ছে ১২ লাখ টাকার কাজ  একজন শ্রেষ্ঠ অভিনেত্রী শেখ হাসিনা ও ইলিয়াস আলী হত্যাকাণ্ডের নির্মমতাঃ ‘পেট ভেতরে ঢোকাও’, পরিচালকের সেই মন্তব্য আজও তাড়িয়ে বেড়ায় অভিনেত্রীকে হরমুজ প্রণালির অচলাবস্থা কাটাতে ব্রিটেনের নেতৃত্বে ৪০ দেশের জোট, নেই যুক্তরাষ্ট্র

কে হতে পারেন জনসনের উত্তরসূরী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ১১৫ Time View

ডেস্কনিউজঃ প্রবল বিরুদ্ধ স্রোতের বিপরীতে হার না-মানা যাত্রার সমাপ্তি ঘটল ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের। পার্টিগেট কেলেঙ্কারি, স্বজনপ্রীতি, গণবিচ্ছিন্নতা ইত্যাকার অভিযোগের জেরে সহকর্মীদের আস্থা হারিয়ে দলীয় প্রধানের পদ ছাড়তে হলো তাঁকে। এর ধারাবাহিকতায় বিদায় ঘণ্টা বাজছে জনসনের প্রধানমন্ত্রিত্বেরও।

তথ্য-উপাত্ত বিশ্লেষণকারী বৈশ্বিক সংস্থা ইউগভ রক্ষণশীল এমপিদের ওপর পরিচালিত একটি জরিপের ভিত্তিতে দাবি করেছে, জনসন সরকারের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস এই মুহূর্তে রক্ষণশীলদের নেতা হওয়ার দৌড়ে শীর্ষে রয়েছেন।প্রতিষ্ঠানটির জরিপে সদ্য পদত্যাগী অর্থমন্ত্রী রিশি সুনাকের কথাও উঠে এসেছে।

খবরে বলা হচ্ছে, জনসন সরকারের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাসও হতে পারেন পরবর্তী প্রধানমন্ত্রী। জনসনের পদত্যাগের সিদ্ধান্তকে সঠিক আখ্যা দিয়ে টুইট করেছেন তিনি। প্রধানমন্ত্রীকে বরাবরই সমর্থন দিয়ে গেছেন তিনি। ব্রিটিশ প্রধানমন্ত্রী পদে বসতে পারেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী পেনি মরডাউন্ট, সাবেক পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট, সদ্য পদত্যাগী স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদসহ বেশ কয়েকজন। এ ছাড়া বেক্সিট সমর্থনকারী অ্যাটর্নি জেনারেল সুয়েলা ব্রাভারম্যান রক্ষণশীল নেতৃত্বের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ দেখিয়েছেন। সূত্র : এএফপি, বিবিসি

কিউএনবি/বিপুল/০৭.০৭.২০২২/ রাত ১১.১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit