শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

শ্রী শ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা শুক্রবার

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ১৫০ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শুক্রবার (০৮ জুলাই) শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব। গত পহেলা জুলাই রথযাত্রা উৎসব শুরু হয়। রথে জগন্নাথকে দর্শন করলে তাঁকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথের বিগ্রহ রেখে রথযাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা।

উল্টো রথে ভগবান জগন্নাথদেবকে গুন্ডিচা মন্দির থেকে লীলাচলে শ্রী শ্রী জগন্নাথদেবের মন্দিরে নিয়ে আসা হয়। এর আগে রথযাত্রার শুরুর দিন লীলাচল থেকে জগন্নাথদেবকে গুন্ডিচা মন্দিরে নেওয়া হয়। কথিত আছে, সত্যযুগে ইন্দ্রদ্যুন্ম রাজার স্ত্রী গুন্ডিচাকে শ্রীকৃষ্ণ সন্তান হিসেবে প্রতিবছর নয়দিন তাঁর কাছে থাকার প্রতিশ্রুতি দিয়ে ছিলেন। সেই প্রতিশ্রুতি রাখার জন্যই রথের শুরুর দিন গুন্ডিচা মন্দির থেকে লীলাচলে জগন্নাথদেবের মন্দিরে নিয়ে আসা হয়।

উল্টো রথযাত্রা উপলক্ষে ইসকন সিলেট মন্দিরে নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। সকালে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হবে এ অনুষ্ঠান। এর মধ্যে হরিনাম সংকীর্তন, বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, প্রসাদ বিতরণ, আলোচনা সভা, আরতি কীর্তন, ভাগবত কথা, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আলোচনা সভা পরে বিকাল ৩ টায় ইসকন মন্দির থেকে বিশাল শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রাটি ইসকন মন্দির থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইসকন মন্দিরে গিয়ে শেষ হবে।

উল্টো রথটান শেষে মন্দিরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৭ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit