বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

কুমিল্লার দাউদকান্দি থেকে টেকনাফ পর্যন্ত স্বস্তির ঈদযাত্রা

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ২১১ Time View

ডেস্ক নিউজ : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি থেকে কক্সবাজারের টেকনাফ পর্যন্ত নেই কোনো যানজট বিড়ম্বনা। পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে এ মহাসড়কের ৭১৭ কিলোমিটার এলাকায় নিরাপত্তা নিশ্চিত করেছে কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশ। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা ভোগান্তিহীন এবং স্বস্তিদায়ক করতে মহাসড়কের শৃঙ্খলা নিশ্চিত করা হয়েছে। এছাড়া ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে মহাসড়কে অবৈধ ফুটপাত, অবৈধ স্ট্যান্ড, চাঁদাবাজিসহ নানা প্রতিবন্ধকতা দূর করা হয়েছে। 

কুমিল্লা হাইওয়ে পুলিশ সুপার কার্যালয় জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি সেতু থেকে টেকনাফের শাহপরীর দ্বীপ পর্যন্ত ৭১৭ কিলোমিটার মহাসড়কের নিরাপত্তার দায়িত্বে রয়েছে কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশ। এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এরই মাঝে মহাসড়কের এ বিস্তীর্ণ অবৈধ ফুটপাত উচ্ছেদ করা হয়েছে। ৫৬টি সাধারণ পেট্রোল টিম, ৩০টি কুইক রেসপন্স টিম, ১১টি রেকার, ৭টি কন্ট্রোল রুম একসঙ্গে কর্মতৎপরতা চালাচ্ছে। ঈদের আগে এবং পরে মানুষের চলাচলে যেন কোনো প্রকার বিড়ম্বনা না হয় সে দিক গুলোই গুরুত্ব দেয়া হচ্ছে। এছাড়া মলম পার্টি, চুরি, ছিনতাই প্রতিরোধে পদক্ষেপসহ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচার প্রচারণা চালানো হচ্ছে। 

ঢাকা থেকে কুমিল্লাগামী এশিয়া লাইন পরিবহনের ম্যানেজার মো. জুয়েল বলেন, মহাসড়কের কুমিল্লা রিজিয়ন হয়রানিমুক্ত, নেই কোনো যানজট এবং বিড়ম্বনা। এতে যাত্রীরা যেমন খুশি আমরা বাস মালিক, শ্রমিক এবং স্টাফরাও খুশি। এ বিষয়ে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, ঈদের আগে এবং পরে মানুষের ভোগান্তিহীন যাতায়াত নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি, বিশেষ করে আমাদের সব কর্মকাণ্ড মনিটরিং করছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। 

 

 

কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit