শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম

মেঘনা নদীতে গরুবাহী ট্রলারে ডাকাতি

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ২০৭ Time View

ডেস্ক নিউজ : বরিশালের মেহেন্দিগঞ্জের মেঘনা নদীতে গরুবাহী ট্রলারে ডাকাতি হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নদীর লালবয়া এলাকায় এই ঘটনা ঘটে। গরু ব্যবসায়ী আজিজ সিকদার বলেন, মঙ্গলবার সকাল ৬টায় মেহেন্দিগঞ্জ উপজেলার চর এককরিয়া থেকে গরু ব্যবসায়ীসহ ১০/১৫ জন একটি ট্রলারে ২৮টি গরু ও ৫০টি ছাগল নিয়ে লক্ষ্মীপুরের মোল্লার হাটে যাই। সেখানে সব ছাগল ও ১৮টি গরু বিক্রি করা হয়। কিন্তু ১০টি গরু বিক্রি হয়নি। সেগুলো নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে ট্রলারে রওনা দেই।

তিনি বলেন, ট্রলারটি মেঘনা নদীর লালবয়া এলাকায় পৌঁছলে লাঠিসোটা নিয়ে ৭/৮ জনের একটি ডাকাত দল হামলা করে। তারা আমাদের ট্রলারে উঠে আমাদের ব্যবসায়ীদের মারধর করে নগদ টাকা নিয়ে গেছে। ডাকাতদের মারধরে ট্রলারের মাছি মাসুদ বয়াতি (২৫) ও ব্যবসায়ী মাইনুল আহত হয়েছে। এর মধ্যে মাইনুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মেহেন্দিগঞ্জ উপজেলার কালিগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির এসআই ফারুক হোসেন জানান, ঘটনাস্থল হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়ন অংশে পড়েছে। বিষয়টি হিজলা থানা ও সেখানকার নৌ-পুলিশের আওতাধীন। তবুও গরু ব্যবসায়ীকে  নিয়ে সংশ্লিষ্ট থানা এলাকায় যোগাযোগ করে প্রকৃত ঘটনা জেনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit