শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

জায়েদ খানের নামে গরুর নামকরণ, যা বললেন ওমর সানী

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ১৯৪ Time View

বিনোদন ডেস্ক : আগামী রোববার পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষে দেশজুড়ে হাটবাজারে চলছে কুরবানির পশু বেচাকেনার ধুম। ক্রেতাদের আকর্ষণ বাড়াতে বড় আকারের গরুগুলোর বিভিন্ন নাম রাখা হয়। এবার ঈদে আলোচিত হচ্ছে ‘হিরো আলম’এবং ‘জায়েদ খান’ নামে গরুর নামকরণ। এ বিষয় এবার কথা বললেন ঢাকাই সিনেমার এক সময়কার জনপ্রিয় নায়ক ওমর সানী।

মঙ্গলবার মধ্যরাতে ফেসবুকে নিজের একটি ছবি পোস্ট করে ওমর সানী লিখেছেন, পবিত্র কুরবানির গরুর নাম কারও নামের সঙ্গে মিলিয়ে নামকরণ ঠিক নয়। এটি ইসলামের সঙ্গে যায় না। তিনি পরামর্শ দিয়ে আরও লেখেন, আফ্রিকাতে কিংবা বাংলাদেশে কিছু হায়েনা আছে, তাদেরকে ওই নামগুলো ট্রান্সফার করেন।

প্রসঙ্গত, ক্রেতাদের কাছে আকর্ষণীয় করতে বড় আকারের গরুগুলোকে ‘বস’, ‘রাজা বাবু’, সাকিব খান, বাহুবলি ‘টাইগার বাবু’সহ নানা ধরনের নাম দিয়ে থাকেন খামারিরা। এরই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউরফতেহপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের খামারি ইউনুস মিয়া নিজের লালন-পালন করা একটি গরুর নাম রেখেছেন ‘জায়েদ খান’। ষাঁড় গরুটির ওজন ৬০০ কেজিরও বেশি।

 

 

কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit