শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

রাতের আঁধারে ১৫ লক্ষাধিক টাকার মাল্টা গাছ কাটল দুর্বৃত্তরা

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ১৩৮ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জে রাতের আঁধারে ১৫ লক্ষাধিক টাকার ৩৫২টি মাল্টা গাছ কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা। সোমবার (৪ জুলাই) গভীর রাতে উপজেলার কাকিনা ইউনিয়নের গোপালরায় গ্রামে এ ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক মমিনুর রহমান। 

জানা গেছে, গত কয়েক বছর আগে বাগান মালিক মমিনুর রহমান লিজকৃত প্রায় ৬ বিঘা জমিতে মাল্টা, কমলা ও পেঁপে গাছ লাগান।  সোমবার রাতে ৩৫২টি মাল্টা গাছ কেটে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। ঋণের টাকায় লাগানো বাগান এভাবে ধ্বংস হওয়ায় দিশাহারা হয়ে পড়েছেন কৃষক মমিনুর রহমান। ক্ষতিগ্রস্ত বাগান মালিক মমিনুর রহমান বলেন, ‘আমার সঙ্গে কারও শত্রুতা নেই। কে এই সর্বনাশ করল বুঝতেও পারছি না। এই বাগান করতে গিয়ে ঋণগ্রস্ত আমি। কীভাবে আমি ক্ষতি পুষিয়ে উঠব জানা নেই। আমি ন্যায়বিচারের জন্য আইনের দ্বারস্থ হব।
মমিনুর রহমানের বাবা নুরুল হক জানান, এই বাগানের মাল্টা গাছের চারা রোপণ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত প্রায় ১৫ লক্ষাধিক টাকা ব্যয় হয়েছে। আর কয়েক দিনের মধ্যে সব গাছ গুলোতে মাল্টা ধরতো। এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসূল জানান, মাল্টা গাছ কেটে ফেলার একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে।

কিউএনবি/আয়শা/০৫ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit