শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার ‘গুরুতর’ অভিযোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ১৩৪ Time View

ডেস্কনিউজঃ রাশিয়ার পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ইউক্রেনের হাতে আটক হওয়া রুশ সেনাদের অমানবিক নির্যাতন করা হয়েছে।

সেনাদের নির্যাতন করা হয়েছে; এটি তদন্ত করতে কাজ করছে একটি কমিটি।

আর এ কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, সম্প্রতি ইউক্রেনের সঙ্গে যেসব সেনাদের বন্দি বিনিময়ের অংশ হিসেবে ফিরিয়ে আনা হয়েছে তারা জানিয়েছেন, তাদের ওপর অমানবিক নির্যাতন করা হয়েছে।

এ ব্যাপারে একটি বিবৃতিতে রাশিয়ার তদন্ত কমিটি বলেছে, একজন সেনা বলেছেন, ইউক্রেনের একজন ডাক্তার তাকে চেতনানাশক ওষুধ খাইয়েছে। তাকে আঘাত করা হয়েছে। বন্দি অবস্থায় ইলেকট্রিক শক দিয়ে নির্যাতন করা হয়েছে।

রাশিয়া তদন্ত কমিটি, যেটি বড় ধরনের অপরাধ অনুসন্ধান করে থাকে তারা একটি বিবৃতিতে বলেছ, ইউক্রেনের হাতে বন্দি রুশ সেনারা বিভিন্ন অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন।

এদিকে গত জুন মাসের শেষে ইউক্রেন রাশিয়ার সঙ্গে বন্দি বিনিময়ের অংশ হিসেবে ১৪৪ জন সেনাকে ফিরিয়ে আনে। তবে ইউক্রেন রাশিয়াকে কতজন সেনা ফেরত দিয়েছিল সেটি জানা যায়নি।

সেনাদের নির্যাতন করার যে অভিযোগ রাশিয়া করেছে, সেই একই অভিযোগ রাশিয়ার বিরুদ্ধেও করেছিল ইউক্রেন।

সূত্র: আল জাজিরা

কিউএনবি/বিপুল/ ০৫.০৭.২০২২/সন্ধ্যা ৭.২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit