শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

যেসব ব্যক্তিদের ফেরত চায় তুরস্ক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ১১২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিনল্যান্ড-সুইডেনকে ন্যাটোর সদস্য হওয়ার ক্ষেত্রে সবুজ সংকেত দিয়েছে। তবে এর আগে দুটি দেশের সঙ্গে কিছু চুক্তি করেছে তুরস্ক। 

তুরস্ক যেসব ‘জঙ্গিদের’ তালিকা দিয়েছে তার মধ্যে রয়েছেন একজন সাংবাদিক। 

ওই সাংবাদিকের নাম বুলেন্ত কেনেস। তিনি টুডে’স জামান নামে একটি ইংরেজী পত্রিকার সম্পাদক ছিলেন।

২০১৬ সালে তুরস্কে এক রক্তক্ষয়ী ব্যর্থ সেনা অভ্যুত্থানের ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্রে নির্বাসিত ফেতুল্লা গুলেন এ ব্যর্থ অভ্যুত্থানের পেছনে ছিলেন।

আর ফেতুল্লা গুলেনের সঙ্গে হাত মিলিয়ে প্রেসিডেন্ট এরদোগানকে সরিয়ে দিতে চেয়েছিলেন বুলেন্ত কেনেস।

এ সাংবাদিক ২০১৫ সালে তুরস্ক থেকে পালিয়ে সুইডেনে আশ্রয় নেন। 

তুরস্ক যে তালিকা দিয়েছেন তার মধ্যে রয়েছেন ফাতিহ নামে এক ব্যক্তি। তিনি জাতিগতভাবে একজন কুর্দি। ফাতিহ ২০০৮ সালে তুরস্কের দূতাবাসের সামনে আগুন ধরিয়ে দিয়েছিলেন। 

বর্তমানে ৩৭ বছর বয়সী ফাতিহ ফিনল্যান্ডে বাস করেন এবং তিনি ফিনল্যান্ডের নাগরিকত্বও পেয়েছেন। 

তবে ওই সময়ের ঘটনার জন্য ফাতিহ এখন অনুতপ্ত। 

তুরস্ক দাবি করে ফাতিহ পিকেকে সন্ত্রাসী গোষ্ঠির সক্রিয় সদস্য। 

এই তালিকায় রয়েছেন আয়সেন ফারহফ নামে একজন শিক্ষিকা। তিনি ২০ বছর আগে সুইডেনে পালিয়ে আসেন। 

গণমাধ্যম বিবিসির কাছে আয়সেন ফারহফ জানিয়েছেন, তিনি ২৫ বছর আগে কুর্দি মিলিশিয়াদের সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু এখন তুরস্কের কোনো রাজনীতির সঙ্গে তিনি জড়িত না। 

এদিকে তুরস্ক তাদের ফেরত চাইলে এসব ব্যক্তিদের ফেরত না দেওয়ার সম্ভাবনাই বেশি। 

সূত্র: বিবিসি

 

 

কিউএনবি/আয়শা/০৫ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit