শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

ইউক্রেন পুনর্গঠনে লাগবে ৭৫ হাজার কোটি মার্কিন ডলার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ১১৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন পুনর্গঠনে খরচ হবে ৭৫ হাজার কোটি মার্কিন ডলার। সোমবার আন্তর্জাতিক এক সম্মেলনে দেশটির প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি এ কথা বলেন।

সুইজারল্যান্ডে ইউক্রেন রিকভারি কনফারেন্সে জেলেনস্কি ভিডিও বার্তায় বলেন, ইউক্রেন পুনর্গঠন কোন একক দেশের স্থানীয় কাজ নয়। এটি পুরো গণতান্ত্রিক বিশ্বের অভিন্ন কাজ।

দেশটির প্রধানমন্ত্রী ড্যানিশ শ্যামহাল বলেন, পুনর্গঠন বাবদ ব্যয় ইতোমধ্যে ৭৫ হাজার কোটি মার্কিন ডলার ধরা হয়েছে।

তিনি বলেন, এ অর্থের উৎস হওয়া উচিত রাশিয়া ও এর শাসকদের বাজেয়াপ্ত সম্পত্তি।

সুইজারল্যান্ডের মনোরম শহর লুগানে কড়া নিরাপত্তায় দু’দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সম্মেলনটি শেষ হওয়ার কথা রয়েছে।

সম্মেলনে কয়েকজন মন্ত্রীসহ ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কি একাধিক অধিবেশনে অংশ নেন। এ সময় তারা দেশের পরিস্থিতি তুলে ধরেন।

সম্মেলনের সহ আয়োজক ও সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট ইগনাজিও ক্যাসিস জোর দিয়ে বলেন, একটি কার্যকর ও স্বচ্ছ্ব রাজনৈতিক প্রক্রিয়ার ভিত্তি তৈরি করাই সম্মেলনের লক্ষ্য। 

কিউএনবি/অনিমা/০৫.০৭.২০২২/বিকাল ৪.১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit