শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

২৭ বছর পর এক সিনেমায় শাহরুখ-সালমান!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ১৭০ Time View

বিনোদন ডেস্ক : অর্জুন ছবিতে বলিউডের জনপ্রিয় দুই খান শাহরুখ খান ও সালমান খানকে প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল। এর পর কেটে গেছে ২৭ বছর। দুই তারকার অভিনয় একসঙ্গে উপভোগ করার মজা আর পাননি দর্শক। 

ফের নাকি জুটি বাঁধতে চলেছেন শাহরুখ খান ও সালমান খান! আর এই কাজটি করতে চলেছেন যশরাজ ফিল্মসের কর্ণধার তথা বলিউড পরিচালক আদিত্য চোপড়া। বলিউডে এখন এ গুঞ্জনই শোনা যাচ্ছে। 

গণমাধ্যমের খবর অনুযায়ী, আদিত্য চোপড়ার পরের সিনেমায় জুটি বাঁধছেন দুই খান। যেখানে দুই হিরোকেই অ্যাকশন চরিত্রে দেখবে দর্শক।

আনন্দবাজার ডিজিটাল এক প্রতিবেদনে জানিয়েছে, শাহরুখ এবং সালমান দুজনকেই আগে দেখেছে দর্শক। বেশিরভাগ সিনেমায় কখনো শাহরুখ, আবার কখনো সালমান উপস্থিত হয়েছিলেন অতিথি শিল্পী হিসেবে। সর্বশেষ দুই নায়ককে দর্শক একসঙ্গে দেখেছিল ১৯৯৫ সালে ‘করণ অর্জুন’ সিনেমায়।

সব ঠিক থাকলে ২০২৩-এর শেষে কিংবা ২০২৪-এর প্রথমেই শুরু হবে শুটিং।

আপাতত এই দুই বলিউড স্টারের ঝুলিতেই একগুচ্ছ সিনেমা। এ বছর দুটি সিনেমা মুক্তি পাবে শাহরুখের। সালমান-ক্যাটরিনা জুটির ‘টাইগার ৩’ মুক্তি পাবে এ বছরই। এতে অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে শাহরুখকে। অন্যদিকে শাহরুখের ‘পাঠান’ সিনেমায়ও থাকছে চমক। টাইগার রূপে হাজির হবেন ভাইজান।

কিউএনবি/অনিমা/০৫.০৭.২০২২/সকাল ১০.৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit