শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম
নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা

ইংল্যান্ডকে বিশাল টার্গেট দিল ভারত

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ১১৭ Time View

স্পোর্টস ডেসক্ : এজবাস্টন টেস্টে জয়ের জন্য ইংল্যান্ডকে বিশাল টার্গেট দিয়েছে ভারত। দ্বিতীয় ইনিংসে সফরকারীরা অল-আউট হয়েছে ২৪৫ রানে। পঞ্চাশোর্ধ ইনিংস খেলেছেন মাত্র দুজন। তারপরও প্রথম ইনিংসে ১৩২ রানে এগিয়ে থাকায় ইংল্যান্ডের সামনে তারা ৩৭৮ রানের বড় টার্গেট ছুড়ে দিতে পেরেছে।

জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছে ইংল্যান্ড। হাতে আছে দেড় দিনের কিছু কম। ৩ উইকেটে ১২৫ রান নিয়ে আজ সোমবার চতুর্থ দিনের খেলা শুরু করেছিল ভারত। ৫০ রানে অপরাজিত চেতেশ্বর পূজারা আজ ১৬৮ বলে ৬৬ রান করে স্টুয়ার্ট ব্রডের শিকার হন। এটাই ভারতের দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। আর ৩০ রানে অপরাজিত ঋষভ পন্থ খেলেন ৮৬ বলে ৫৭ রানের ইনিংস। প্রথম ইনিংসে তার ব্যাট থেকে এসেছিল ঝলমলে সেঞ্চুরি। এছাড়া আর কেউ ত্রিশের ঘরেও যেতে পারেননি।

প্রথম ইনিংসের আরেক সেঞ্চুরিয়ান রবীন্দ্র জাদেজা ২৩, শ্রেয়স আইয়ার ১৯ এবং মোহাম্মদ শামি করেন ১৩ রান। অধিনায়ক বুমরাহ আজ জ্বলে উঠতে পারেননি। ২০ বলে ১ ছক্কায় করেন ৭ রান। ইংলিশদের হয়ে ৩৩ রানে ৪ উইকেট নিয়েছেন অধিনায়ক বেন স্টোকস। ২টি করে উইকেট নিয়েছেন স্টুয়ার্ট ব্রড এবং ম্যাথু পটস। ১টি করে নিয়েছেন জেমস অ্যান্ডারসন এবং জ্যাক লিচ। রান তাড়ায় নেমে এই রিপোর্ট লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ বিনা উইকেটে ৫৮ রান।

 

 

কিউএনবি/আয়শা/০৪ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit