শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ডার্ক ওয়েবে ফাঁস ভারতের পারমাণবিক কেন্দ্রের স্পর্শকাতর তথ্য, দাবি রয়টার্সের আগুন লাগলে কার লাভ, দাবানল ঘিরে অনলাইন জুয়ার অন্ধকার দুনিয়া মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্পের আঘাত, সুনামি সতর্কতা জারি শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ ব্যালন ডি’অর পাওয়া প্রসঙ্গে মেসির জন্য বড় সুখবর ৯ দিন পর খুলছে সাজেক ভ্যালি, বৃহস্পতিবার থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত

অবশেষে টাইগারদের ‘বিমান যাত্রা’

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ১৩০ Time View

স্পোর্টস ডেস্ক : উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দুটি শেষ হয়েছে। প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলেও দ্বিতীয় ম্যাচে গতকাল ৩৫ রানে হেরেছে বাংলাদেশ। দুটি ম্যাচই হয়েছে ডমিনিকার উইন্ডসর পার্কে। টি-টোয়েন্টি সিরিজ খেলতে সেন্ট লুসিয়া থেকে ডমিনিকা যেতে হয়েছিল টাইগারদের। ভীতিকর সেই সমুদ্রযাত্রার পর এবার তৃতীয় টি-টোয়েন্টি খেলতে বিমানে উঠল বাংলাদেশ দল।

টেস্ট সিরিজ শেষে ডমিনিকা যেতে টাইগারদের বিলাসবহুল ফেরিতে করে আটলান্টিক মহাসাগার পাড়ি দিতে হয়েছিল। সাগরের বিশাল ঢেউয়ে অনেক ক্রিকেটারের অবস্থাই করুণ হয়ে গিয়েছিল! দীর্ঘ পাঁচ ঘন্টা সমুদ্র পাড়ি দিতে গিয়ে সবচেয়ে বেশি খারাপ অবস্থা হয়েছে পেসার শরীফুল ইসলাম, উইকেটকিপার নুরুল হাসান এবং ম্যানেজার নাফিস ইকবালের। বাদ যাননি অধিনায়ক মাহমুদউল্লাহও। একমাত্র সাকিব আল হাসানেরই কিছু হয়নি।

এবার তৃতীয় টি-টোয়েন্টি খেলার পালা। আগামী ৭ জুলাই ম্যাচটি অনুষ্ঠিত হবে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে। এরপর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই উপলক্ষে আজ পাহাড় ও সমুদ্রে ঘেরা ডমিনিকা থেকে গায়ানার উদ্দেশ্যে যাত্রা করেছে বাংলাদেশ দল। তবে অবশ্যই নৌপথে নয়; আকাশপথে। টাইগারদের বিমানে ওঠার ছবিও পোস্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

 

 

কিউএনবি/আয়শা/০৪ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit