মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৪৮ Time View

ডেস্কনিউজঃ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ ভারত আইনি ও বিচারিক প্রক্রিয়া অনুযায়ী পরীক্ষা করে দেখছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার (১৭ জুলাই) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) দ্বি-সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

এদিন সাংবাদিকের প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, বাংলাদেশ সরকারের পাঠানো শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ ভারত পেয়েছে এবং সেটি বর্তমানে পর্যালোচনার অধীনে রয়েছে। তিনি বলেন, হ্যাঁ, আমরা প্রত্যর্পণের একটি অনুরোধ পেয়েছি। আগেও যেমন বলেছি, অনুরোধটি বর্তমানে পরীক্ষা-নিরীক্ষার মধ্যে রয়েছে।

জয়সওয়াল আরও বলেন, প্রত্যর্পণ-সংক্রান্ত আইনি বিধান এবং বিচারিক প্রক্রিয়া অনুসরণ করেই এই অনুরোধ বিবেচনা করা হবে।

সংবাদ ব্রিফিংয়ে জয়সওয়ালকে আরও জিজ্ঞাসা করা হয়, সংসদ নির্বাচনের আগে এক রাজনীতিক হত্যাকাণ্ডের ঘটনায় ভারতীয় কর্তৃপক্ষের হেফাজতে থাকা এক ব্যক্তিকে নিয়ে বাংলাদেশ থেকে আরেকটি প্রত্যর্পণ অনুরোধ ভারত পেয়েছে কিনা।

এর জবাবে তিনি বলেন, বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারছেন না। জয়সওয়াল বলেন, আমি এখনই এটি নিশ্চিত করতে পারছি না। বিষয়টি আমাকে যাচাই করে দেখতে হবে।

ওই প্রশ্নকারী সাংবাদিক ওই মামলার অভিযুক্ত ব্যক্তি বা নিহত রাজনীতিকের পরিচয় প্রকাশ করেননি।
তবে রণধীর জয়সওয়াল পুনরায় জোর দিয়ে বলেন, ভারতের কাছে আসা যেকোনো প্রত্যর্পণ অনুরোধই সংশ্লিষ্ট আইনি বিধান এবং বিচারিক প্রক্রিয়া অনুসারেই পরীক্ষা করে দেখা হয়।

কিউএনবি/বিপুল/১৭.০৭.২০২৬/রাত ১০.০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit