শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

২১ রানে ৩ উইকেট নেই জিম্বাবুয়ের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৫২ Time View

স্পোর্টস ডেস্ক : জিতলেই সিরিজ জয় নিশ্চিত জিম্বাবুয়ের। স্বাগতিকরা হেরে গেলে সিরিজে ফেরার সুযোগ পাবে বাংলাদেশ। এমন সমীকরণের ম্যাচে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় জিম্বাবুয়ে। প্রথমে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে রেকর্ড ১২০ রান করা বাংলাদেশ; এরপর মাত্র ২১ রানের ব্যবধানে হারায় ৫ উইকেট।

তবে শেষ দিকে রীতিমতো তাণ্ডব চালান পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ও ইয়াসির আলি রাব্বি। তারা মাত্র ১৯ বলে ৪টি চার আর ৫টি ছক্কার সাহায্যে ৪৫ রানের জুটি গড়েন। তাদের শেষের তাণ্ডবের কারণে ২০ ওভারে ৫ উইকেটে ১৮৬ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ।

১২০ বলে ১৮৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ২.৪ ওভার তথা ইনিংসের প্রথম ১৬ বলে ২১ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় জিম্বাবুয়ে। সেই অবস্থা থেকে দলকে খেলায় ফেরাতে চেষ্টা করেন সিকান্দার রাজা ও মিল্টন। চতুর্থ উইকেটে ৪৪ রানের জুটি গড়ে ফেরেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। তার বিদায়ে ৬৫ রানে চতুর্থ উইকেট হারায় স্বাগতিকরা। 

 

কিউএনবি/আয়শা/১৭ জুলাই ২০২৬,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit