মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম

মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্পের আঘাত, সুনামি সতর্কতা জারি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৪৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর দক্ষিণাঞ্চলের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার স্থানীয় সময় সকালে সংঘটিত এ ভূমিকম্পের পর উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। তাদের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৮টা ৪৮ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল সংশ্লিষ্ট এলাকা থেকে প্রায় ১০ কিলোমিটার উত্তরে।

সংস্থাটি আরও জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল গুয়াতেমালা সীমান্তসংলগ্ন মেক্সিকোর চিয়াপাস অঙ্গরাজ্যের পুয়ের্তো মাদেরো বন্দরের কাছাকাছি এলাকায়।

ভূমিকম্পের পর সম্ভাব্য সুনামির ঝুঁকি বিবেচনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপকূলীয় অঞ্চলে সতর্কতা জারি করেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

সূত্র : রয়টার্স।

কিউএনবি/অনিমা/১৭ জুলাই ২০২৬,/রাত ১১:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit