শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ডার্ক ওয়েবে ফাঁস ভারতের পারমাণবিক কেন্দ্রের স্পর্শকাতর তথ্য, দাবি রয়টার্সের আগুন লাগলে কার লাভ, দাবানল ঘিরে অনলাইন জুয়ার অন্ধকার দুনিয়া মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্পের আঘাত, সুনামি সতর্কতা জারি শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ ব্যালন ডি’অর পাওয়া প্রসঙ্গে মেসির জন্য বড় সুখবর ৯ দিন পর খুলছে সাজেক ভ্যালি, বৃহস্পতিবার থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত

সৌরভের চোখে সেরা অধিনায়ক ধোনি-স্টিভ

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ১০৪ Time View

স্পোর্টস ডেস্ক : তিনি নিজেই অধিনায়ক হিসেবে বিখ্যাত। বিশ্বের বহু ক্রিকেট ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলীকে অনুসরণ করেন। ক্রিকেট ছাড়ার পর বিসিসিআই সভাপতি হিসেবেও দারুণ কাজ করে যাচ্ছেন সৌরভ। কিন্তু সৌরভের চোখে কে সেরা? জবাবে দুটি নাম বলেছেন সৌরভ।

যার মাঝে একটি নাম বেশ কৌতুহল জাগানিয়া- মহেন্দ্র সিং ধোনি। যার সঙ্গে সৌরভের সম্পর্ক খুব একটা ভালো ছিল না বলেই শোনা যায়। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে সৌরভ বলেছেন তার পছন্দের অধিনায়কের কথা। তার ভাষায়, ‘ভারতে অবশ্যই মহেন্দ্র সিং ধোনি। বিশ্বে স্টিভ ওয়াহ। স্টিভের সঙ্গে লড়াই করে যে আনন্দ পেয়েছি, তৃপ্তি পেয়েছি, আর কারও সঙ্গে পাইনি। এত ক্ষুরধার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আর কারও ছিল না। প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি। আজও ভাবলে ভালো লাগে। ‘

অস্ট্রেলিয়ার সর্বজয়ী দলের অধিনায়ক ছিলেন স্টিভ। তার দল ছিল তারকায় ভরপুর। এমন একটা দলকে ঠিকঠাক পরিচালনার পাশাপাশি মাঠে আগ্রাসী নেতৃত্ব দেওয়াটা অবশ্যই বড় কৃতিত্বের ব্যাপার। অন্যদিকে সৌরভ পরবর্তী যুগে ভারতকে দুটি বিশ্বকাপ এবং একটি চ্যাম্পিয়ন্স ট্রফি উপহার দেওয়া অধিনায়ক হলেন ‘ক্যাপ্টেন কুল’ খ্যাত মহেন্দ্র সিং ধোনি। সৌরভের পছন্দেই ধোনি জাতীয় দলে এসেছিলেন। আবার সৌরভ যখন ক্রিকেট ছাড়তে বাধ্য হন, তখন অধিনায়ক ছিলেন ধোনি।

 

 

কিউএনবি/আয়শা/০৪ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit