রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
নিকলী হাওরে নিখোঁজের ৪০ ঘণ্টা পর পর্যটকের মরদেহ উদ্ধার দক্ষিণ কোরিয়ায় জন্মহার বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ ‘আমাকে অসম্মান করবেন না, ঠিকভাবে কথা বলুন’, মাঠেই রেফারিকে মেসি ম্যারাডোনাকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় মেসি, বিশ্বকাপে অ্যাসিস্টের নতুন ইতিহাস দুপুরের মধ্যে ঢাকাসহ কয়েকটি জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস ১০ জনের সুইজারল্যান্ডকে ৯০ মিনিটেও হারাতে পারল না আর্জেন্টিনা গোল করে সমতায় ফিরেই লাল কার্ড দেখলেন এম্বোলো এনদোয়ের গোলে সমতায় ফিরলো সুইজারল্যান্ড মেসির অ্যাসিস্টে শুরুতেই গোল, সুইজারল্যান্ডের বিপক্ষে এগিয়ে আর্জেন্টিনা মেসিদের হার দেখার অপেক্ষায় অনেকে, মাঠে মিলবে আসল জবাব

শুটিংয়ের সময় মারধর করতেন বানসালি: রণবীর

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ১০৬ Time View

বিনোদন ডেস্ক : সঞ্জয়লীলা বানসালির ‘সাঁওয়ারিয়া’ সিনেমার মধ্য দিয়ে বলিউড যাত্রা শুরু করেন রণবীর কাপুর। প্রথম সিনেমা দিয়েই সিনেপ্রেমীদের নজর কাড়েন তিনি। ধারণা করা হচ্ছিল বলিউডের এই প্রভাবশালী নির্মাতার সঙ্গে আরও বেশ কিছু কাজে দেখা যাবে রণবীরকে। কিন্তু সেই ২০০৬ সালের পর রণবীরকে আর সেভাবে বানসালীর ডিরেকশনে অভিনয় করতে দেখা যায়নি।

এর কারণ জানাতে গিয়ে এবার বোমা ফাটালেন রণবীর। জানালেন, শুটিংয়ে বানসালীর মারধরের শিকার হয়েছেন তিনি। তার ওপর চলতো ‘অত্যাচার’। ঋষি-পুত্র জানালেন, ‘সাঁওয়ারিয়া’ ছবির সেটে প্রায় লাঠি হাতে দাপিয়ে বেড়াতেন পরিচালক বানসালী। রণবীর বলেন, ‘আমি সেটে হাঁটু গেড়ে বসেছিলাম, তিনি আমাকে মারছিলেন… সেটা এমনই অসহ্য হয়ে যাচ্ছিল একটা সময়ের পর যে, আমার পক্ষে কাজ করা সম্ভব হচ্ছিল না। অভিনয়ের জগতে আসার ১০-১১ মাসের মধ্যেই আমি পালিয়ে বাঁচতে চেয়েছিলাম। কারণ আমি যে খুব সংবেদনশীল, আবেগপ্রবণ, সেটা বুঝতে পেরেছিলেন পরিচালক। সেই মোক্ষম জায়গায় আঘাত হানতেন তিনি।’

অবশ্য বানসালির সেই চাপ থেকেই অভিনয়টা ভালো করে শিখেছিলেন, স্বীকার করেন রণবীর। সঞ্জয়লীলা বানসালি যে তাকে কত কী যে শিখিয়েছেন, সেসব এখন বোঝেন অভিনেতা। রণবীরের কথায়, ‘তিনি যথার্থ শিক্ষক।’এদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে রণবীরের দুটি ছবির ট্রেলার ও লুক। শিগগিরই ‘সমশেরা’-য় দেখা যাবে তাকে। আদিত্য চোপড়া প্রযোজিত সেই ছবি হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পেতে চলেছে ২২ জুলাই৷ অন্যদিকে, আসছে ‘ব্রহ্মাস্ত্র’ও।  যা দেখা যাবে ৯ সেপ্টেম্বর। ব্রহ্মাস্ত্রতে রণবীরের বিপরীতে অভিনয় করেছেন তার সহধর্মিণী আলিয়া ভাট।

সূত্র: পিঙ্ক ভিলা, আনন্দবাজার পত্রিকা

 

 

কিউএনবি/আয়শা/০৪ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit