শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ডার্ক ওয়েবে ফাঁস ভারতের পারমাণবিক কেন্দ্রের স্পর্শকাতর তথ্য, দাবি রয়টার্সের আগুন লাগলে কার লাভ, দাবানল ঘিরে অনলাইন জুয়ার অন্ধকার দুনিয়া মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্পের আঘাত, সুনামি সতর্কতা জারি শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ ব্যালন ডি’অর পাওয়া প্রসঙ্গে মেসির জন্য বড় সুখবর ৯ দিন পর খুলছে সাজেক ভ্যালি, বৃহস্পতিবার থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত

লিটন দাসের ব্যর্থতা নিয়ে যা বললেন মাহমুদউল্লাহ

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ১১৬ Time View

স্পোর্টস ডেস্ক : বৃষ্টিবিঘ্নিত প্রথম টি-টোয়েন্টিতে কেবল ব্যাটিংটাই করতে পেরেছিল বাংলাদেশ। তাও ১৩ ওভার। ধারণা করা হচ্ছিল, দ্বিতীয় টি-টোয়েন্টিতেও একই একাদশ নিয়ে মাঠে নামবেন মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু তেমনটা আর হয়নি। ম্যাচের আগে পিঠে ব্যথা অনুভব করায় দ্বিতীয় টি–টোয়েন্টিতে খেলতে পারেননি ওপেনার মুনিম শাহরিয়ার। 

প্রথম ম্যাচে চারে খেলা লিটন দাসকেই পাঠানো হয় এনামুল হকের সঙ্গে ওপেনিংয়ে। কিন্তু নামের সুবিচার করতে পারেননি লিটন। আউট হয়ে যান মাত্র ৫ রান করে। অবশ্য দুর্দান্ত ফর্ম নিয়ে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে এখন পর্যন্ত বিবর্ণ লিটন দাস।  অবশ্য একটি ফিফটি হাঁকিয়েছেন। প্রথম টি-টোয়েন্টিতে লিটন দাস করেছেন ১৪ বলে ৯ রান মাত্র।

দুই টেস্টের চার ইনিংসে এই উইকেটকিপার-ব্যাটারের রান ৩৩ বলে ১২ রান, ১৫ বলে ১৭ রান, ৭০ বলে ৫৩ এবং ৩২ বলে ১৯ রান। ক্যারিবীয়দের মাঠে ব্যাটিং ছন্দে না থাকা লিটনকে ওপেনিংয়ে পাঠানো ঠিক হয়েছে কিনা প্রশ্নে মাহমুদউল্লাহ জানালেন, দলের প্রয়োজনে লিটনের যে কোনো জায়গায় খেলারই সামর্থ্য আছে।

বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘লিটন আমাদের সেরা ব্যাটার। আপনি সবসময় চাইবেন আপনার সেরা ব্যাটারকে সমর্থন দিতে। লিটন টেস্ট, ওয়ানডেতে খুবই ভালো ব্যাটিং করছে, ধারাবাহিকতা ধরে রেখে খেলছে। টি-টোয়েন্টিতে হয়তো সেটা পারছে না। তবে সে আমাদের সেরা ব্যাটার। টি-টোয়েন্টিতে যে কোনো ব্যাটার যে কোনো জায়গায় ব্যাটিং করার সামর্থ্য থাকতে হবে এবং লিটনের সেটা আছে।’
 

 

 

কিউএনবি/আয়শা/০৪ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit