শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

আপনি কি বিবাহিত? জবাবে যা বললেন দীঘি

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ১০৯ Time View

বিনোদন ডেস্ক : মাত্র ৬ বছর বয়সে তারকা খ্যাতি পাওয়া প্রার্থনা ফারদিন দীঘি এখন চিত্রনায়িকা। বেশ কয়েকটি ছবি উপহার দিয়েছেন ইতোমধ্যে, যেখানে নায়িকা চরিত্রে দেখা গেছে তাকে। বড় পর্দার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও আত্মপ্রকাশ করেছেন তিনি। তবে অভিনয় জীবনের চেয়ে অন্যান্য প্রসঙ্গে আলোচনায় থাকেন এ নায়িকা।  ফেসবুক, টিকটকে প্রতিনিয়ত ছবি, ভিডিও পোস্ট করে। সেগুলো নিয়ে অনুসারীদের মধ্যে চর্চার অন্ত নেই।

সম্প্রতি বলিউড তারকা রণবীর কাপুরকে নিয়ে করা মন্তব্যে ফের আলোচনায় তিনি।  দীঘি জানিয়েছেন, তিনি বিবাহিত। এমন জবাবে ভড়বে যাবেন যে কেউ? কবে বিয়ে করলেন ‘তুমি আছো তুমি নেই’ তারকা?অবশ্য মজার ছলে এমন জবাব দিয়েছেন দীঘি। শনিবার ইনস্টাগ্রামে ‘আস্ক মি এনিথিং’ সেশনে অংশ নেন দীঘি। সেখানে তিনি ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এক অনুসারী দীঘির কাছে জানতে চান, ‘আপনি কি বিবাহিত?’

উত্তরে দীঘি বলেছেন, ‘আরে হ্যাঁ, আমি মানসিকভাবে রণবীর কাপুরের সঙ্গে বিবাহিত। ওকে, বাই।’আসলে দীঘি এমন জবাব দিয়ে বোঝাতে চাইলেন, রণবীর কাপুরকে কতটা পছন্দ তার।  এ বলিউড তারকার কতটা ভক্ত তিনি। বিষয়টি এর আগেও প্রকাশ করেছিলেন দীঘি। গত ১৪ এপ্রিল রণবীর-আলিয়ার বিয়ের সময় কষ্টে রাতে ঠিকমতো ঘুমাতেও পারেননি দীঘি। অকপটে সে কথা গণমাধ্যমকেও বলেছিলেন অভিনেত্রী।

প্রসঙ্গত, পূর্ণাঙ্গ নায়িকা হিসেবে গত বছর দীঘির অভিষেক হয়। তার প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’। এরপর তাকে দেখা গেছে ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ সিনেমায়। কিছুদিন আগে ওটিটিতে তার অভিষেক হয়েছে ‘শেষ চিঠি’ নামের একটি ওয়েব ফিল্মের মাধ্যমে। যেখানে তার নায়ক ইয়াশ রোহান। এতে দীঘির অভিনয় প্রশংসিত হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৪ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit