শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

জ্বালানি সঙ্কট; শ্রীলঙ্কায় স্কুল বন্ধের সময়সীমা বাড়লো

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দ্বীপদেশ শ্রীলঙ্কা স্কুল বন্ধের সময়সীমা আরও এক সপ্তাহ বাড়িয়েছে। কারণ স্কুলে যাওয়ার মতো যথেষ্ট জ্বালানি শিক্ষক এবং সন্তানের অভিভাবকদের নেই। এদিকে, দেশটির জ্বালানি মন্ত্রী প্রবাসীদের প্রতি দেশে অর্থ পাঠানোর অনুরোধ জানিয়েছেন যাতে করে সেই অর্থে নতুন করে তেল ক্রয় করা সম্ভব হয়। বিপুল পরিমাণ বিদেশি ঋণের বোঝা এখন শ্রীলঙ্কার ঘাড়ে। এই সংকটময় সময়ে কোনো সরবরাহকারীই শ্রীলঙ্কার কাছে ক্রেডিটের ভিত্তিতে জ্বালানি বিক্রি করতে রাজি নয়। কয়েকদিন পরেই দেশটির জ্বালানি পুরিয়ে যাবে এমন আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে যে জ্বালানি আছে তা শুধু অতিপ্রয়োজনীয় ক্ষেত্রে বিশেষ করে স্বাস্থ্য ও বন্দর কর্মীদের এবং খাবার সরবরাহে ব্যবহার করা হবে। 

শ্রীলঙ্কার বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী কাঞ্চনা উইজেসেকেরা সাংবাদিকদের বলেছেন, ‌‘অর্থের সংস্থান করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। এটা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে।’ তিনি আরও জানান, সরকার নতুন করে জ্বালানির ক্রয়ের আদেশ দিয়েছে। ৪০ হাজার মেট্রিক টন ডিজেল নিয়ে প্রথম জাহাজ শুক্রবার শ্রীলঙ্কায় এসে পৌঁছাবে। ২২ জুলাই গ্যাসোলাইন বহনকারী প্রথম জাহাজটি আসবে। তবে জ্বালানির অর্থ পরিশোধের জন্য কঠিন সংগ্রাম করতে হচ্ছে সরকারকে। সাত সরবরাহকারী শ্রীলঙ্কার কাছে ৮০০ মিলিয়ন ডলার পাবে জানিয়েছেন কাঞ্চনা উইজেসেকেরা। 

সূত্র : দ্য ওয়াশিংটন পোস্ট

 

 

কিউএনবি/আয়শা/০৪ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit