শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
অবশেষে ‘মিস ওয়ার্ল্ড’-এর মঞ্চে পাকিস্তান, ইতিহাস গড়তে যাচ্ছেন আনিকা ডার্ক ওয়েবে ফাঁস ভারতের পারমাণবিক কেন্দ্রের স্পর্শকাতর তথ্য, দাবি রয়টার্সের আগুন লাগলে কার লাভ, দাবানল ঘিরে অনলাইন জুয়ার অন্ধকার দুনিয়া মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্পের আঘাত, সুনামি সতর্কতা জারি শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ ব্যালন ডি’অর পাওয়া প্রসঙ্গে মেসির জন্য বড় সুখবর

বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে সাকিবের অনন্য রেকর্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ১৪০ Time View

স্পোর্টস ডেস্ক : রবিবার ডমিনিকায় বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টিতে দাপট দেখিয়েছে স্বাগতিকরা। তিন ম্যাচ সিরিজের প্রথমটি পরিত্যক্ত হলেও দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৩৫ রানে হারিয়ে দিয়েছে ক্যারিবীয়রা। ফলে সিরিজে স্বাগতিকরা এগিয়ে গেছে ১-০ ব্যবধানে।  এমন দিনেও সাকিব আল হাসান গড়েছেন নতুন এক নজির।

গতকাল ব্যাট হাতে বাংলাদেশের হয়ে একাই লড়াই করেছেন সাকিব আল হাসান। ৫২ বলে ৬৮ অপরাজিত থাকেন তিনি। এই ইনিংসের মধ্য দিয়ে টি-টোয়েন্টিতে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব। এই ফরম্যাটে ১০০ উইকেটের ক্লাবে তো ঢুকেছেন আরও আগে। ফলে ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২ হাজার রান এবং ১০০ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন সাকিব।

৯৮ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলা সাকিবের নামের পাশে এখন ২০০৫ রান, ১২০টি উইকেট রয়েছে।  এই ফরম্যাটে তিনি সর্বোচ্চ উইকেটশিকার‌ীও।

 

 

কিউএনবি/আয়শা/০৪ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit