শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

ভারতে স্কুলবাস খাদে পড়ে ১৬ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ১১৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের হিমাচল রাজ্যে একটি স্কুলবাস খাদে পড়ে কয়েক জন স্কুল ছাত্রসহ ১৬ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন অনেকে। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

সোমবার (৪ জুলাই) হিমাচল প্রদেশের কুলুতে এই ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

এ বিষয়ে কুলুর ডিসি আশুতোষ গর্গ জানিয়েছেন, সকাল সাড়ে আটটা নাগাদ জাংলা গ্রামের কাছে বাসটি খাদে পড়ে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা প্রশাসনের কর্মকর্তারা আরও জানিয়েছেন, বাসটিতে কমপক্ষে ৪০ জন ছাত্র ছিল। ভারতের সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, নিওলি-সামশের রাস্তা ধরে কুলু থেকে সায়ঞ্জের দিকে যাচ্ছিল বাসটি। সূত্র: আনন্দবাজার

কিউএনবি/অনিমা/০৪ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit