শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

এইচএসসি নির্বাচনী পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ২৯৯ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : স্কলার্সহোম মেজরটিলা কলেজে এইচএসসি নির্বাচনী পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান রবিবার (৩ জুলাই) সকাল ১১টায় কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বাংলা বিভাগে প্রভাষক শাহাব উদ্দিন আহমেদ এর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখের ইংরেজি বিভাগের প্রধান ও শ্রেণিশিক্ষক প্রভাষক ফরহাদ আহমেদ, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রধান সুজিত কান্ত দাশ, আইসিটি বিভাগের প্রধান আবু সাদাত মো. সায়েম, একাডেমিক ইনচার্জ প্রভাষক রাজন চন্দ্র সরকার।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেন, নৈতিক শিক্ষা ও শিক্ষকদের মর্যাদা ছাড়া কোন সভ্য সমাজ টিকতে পারেনা। আর শিক্ষকরাই হলেন মানুষ গড়ার কারিগর। তিনি বলেন, শিক্ষার্থীদের কোন কাজে যেনো অভিভাবকদের মাথা নীচু করতে না হয়, শুধু ভালো রেজাল্টই না, আমরা তোমাদের কাছ থেকে সুশৃঙ্খল ও আদর্শিক জীবন প্রত্যাশা করি। বাবা-মা ছাড়া শুধু শিক্ষকরাই শিক্ষার্থীদের সাফল্যে আনন্দিত হোন ও গর্ব বোধ করেন।
অনুষ্ঠান শেষে অধ্যক্ষ মো. ফয়জুল হক মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান শাখায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান প্রাপ্তদের মাঝে রেজাল্ট কার্ড ও পুরস্কার প্রদান করেন। এসময় শ্রেণি শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১০:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit