বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
জি-২০ শীর্ষ সম্মেলনের ঘোষণাপত্রে চীনের আপত্তি মার্কিন বাহিনী ‘কাপুরুষ’, বিধ্বংসী আঘাতের হুঁশিয়ারি ইরানের বিমানবন্দরে ড্রোন হামলার জন্য মস্কোকে দায়ী করলো জার্মানি ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্কতা জারি চোট সেরে আফগানদের বিপক্ষে ফিরলেন বুমরাহ আকস্মিক রদবদলের জেরে মিসবাহর পদত্যাগ রাষ্ট্রীয় সাইবার সুরক্ষার আওতায় চট্টগ্রাম বন্দর থাইল্যান্ডকে হারিয়ে নারী এশিয়া কাপে পাকিস্তানের শুভ সূচনা ‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান

ঘরের মাঠে ভারতের বিপক্ষে বিপাকে ইংলিশরা

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ১১৫ Time View

স্পোর্টস ডেস্ক : গত মাসে টেস্টের বিশ্বচ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে (৩-০) হোয়াইটওয়াশ করে স্বাগতিক ইংল্যান্ড ক্রিকেট দল।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ করে ভারতের বিপক্ষে খেলতে নেমেই বিপাকে ইংলিশরা।

ঘরের মাঠ বার্মিংহামেই নাকানিচুবানি খাচ্ছে বেন স্টোকসের নেতৃত্বাধীন ইংল্যান্ড।

আগে ব্যাট করতে নামা ভারত ৯৮ রানে সেরা পাঁচ ব্যাটসম্যান শুভমান গিল, চেতেশ্বর পুজারা, হনুমা বিহারি, বিরাট কোহলি ও স্রেয়াশ আইয়ারের উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায়।

ষষ্ঠ উইকেটে ঋষভ পন্থ ও রবিন্দ্র জাদেজার জুটি ভাঙতে বেশি ভোগান্তিতে পড়তে হয় জেমস অ্যান্ডারসন ও স্টুয়াট ব্রডদের। পন্থ-জাদেজা ২৩৯ বলে ২২২ রানের পার্টনারশিপ গড়েন।

এই জুটিতেই ৮৯ বলে সেঞ্চুরি তুলে নেন উইকেটকিপার ব্যাটসম্যান পন্থ। দলীয় ৩২০ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে ১১১ বল মোকাবেলা করে ১৯টি চার আর ৪টি ছক্কায় ১৪৬ রান করে ফেরেন পন্থ।

এরপর লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে লড়াই চালিয়ে যাওয়া রবিন্দ্র জাদেজা ক্যারিয়ারের ৬০তম টেস্টে তৃতীয় সেঞ্চুরি তুলে নেন। ১৯৪ বল খেলে ১৩টি বাউন্ডারির সাহায্যে ১০৪ রান করে ফেরেন জাদেজা।

ইনিংসের শেষদিকে ইংল্যান্ডের তারকা পেসার স্টুয়ার্ড ব্রডকে চারটি বাউন্ডারি আর দুটি ছক্কা হাঁকিয়ে ২৯ রান আদায় করে নেন বুমরাহ। ওভারে একটি ওয়াইড আর নো বল থেকে আসা ৬ রান মিলে ৩৫ রান করে ইতিহাস গড়েন বুমরাহ। কিংবদন্তি ব্রায়ান লারাকে ছাড়িয়ে টেস্টে এক ওভারে সর্বোচ্চ রান সংগ্রহের ইনিংসে ৪১৬ রান করতে সক্ষম হয় ভারত। ১৬ বলে ৩১ রান করেন বুমরাহ।

জবাবে ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ সিরাজ, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সামি ও শার্দুল ঠাকুরের গতিতে বিভ্রান্ত হয়ে ৮৩ রানে ৫ উইকেট হারানো ইংল্যান্ড, জনি বেয়ারস্টোর সেঞ্চুরিতে শেষ পর্যন্ত ২৮৪ রান তুলতে সক্ষম হয়।

১৩২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দলীয় ৪ রানেই ওপেনার শুভমান গিলের উইকেট হারায় ভারত।

কিউএনবি/অনিমা/০৩ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৯:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit