শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ছয় মাসের যুদ্ধের পর যুক্তরাষ্ট্র ও ইরান কী পেল, কী হারাল? রাসুলুল্লাহ (সা.)-এর জীবনে ভারসাম্য হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী

ভোলাহাটে অসহনিয় বিদ্যুৎ লোডসেডিং

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ২২৩ Time View

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : ভোলাহাটে সম্প্রতি চরম ভাবে বিদ্যুতের লোডসেডিং দেখা দেয়ায় জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। দিনরাত ২৪ ঘন্টায় ৩০/৩৫ বার বিদ্যুৎ আসা-যাওয়া করছে অভিযোগ করেছেন বিদ্যুৎ গ্রহকেরা। বিদ্যুতের ভেল্কীবাজিতে মানুষের বাড়ীতে থাকা ফ্রিজ ও কম্পিউটারের যন্ত্রাংশ বিকল হতে শুরু করেছে। ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও প্রানিসম্পদেফ্রিজে রাখাঔষধ নষ্ট হওয়ার উপক্রম। সব মিলিয়ে বিদ্যুৎ বিভ্রাটের কারণে নরক পুরিতে পরিনত হয়েছে ভোলাহাট উপজেলা।

এদিকে ভোলাহাট পল্লী বিদ্যুৎ নামের ফেইসবুক পেইজে ভোলাহাট পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ পোস্ট করেন, জাতীয় গ্রীড থেকে বিদ্যুৎ সরবরাহ হঠাৎ কমে যাওয়ায় টানা লোডসেডিং এবং ফ্রিকোয়েন্সী ডাউনের কারণে ঢাকা থেকে বার বার স্ক্যাডার মাধ্যমে ৩৩ কেভি মেইন লাইন কাটার ফলে ভোলাহাট পল্লী বিদ্যুতের সরবরাহ পেয়েছে অত্যন্ত কম। ধারণা করেন, কয়েকটি বিদ্যুৎ উৎপাদনকারী প্লান্ট বসে যাওয়ায় ও তেলের দাম বেড়ে যাওয়ার সম্ভাব্য কারণে তেল চালিত পাউয়ার প্লান্টগুলো জেনারেশনে না আসার কারণে প্রচন্ড বিদ্যুৎ সংকট সৃষ্টি হয়েছে।

বিদ্যুৎ সংকটের ব্যাপারে ভোলাহাট পল্লী বিদ্যুৎ জোনাল অফিস কোন রুপ সর্তকবার্তা না পাওয়ায় ভোলাহাটবাসিকেও কোস সর্তক বার্তা দিতে পারেনি বলা হয় পেইজটিতে। পেইজে আরো বলা হয়, জাতীয় গ্রীডে বিদ্যুৎ উৎপাদনের ঘাটতিতে কিছুই করার থাকে না বলে জনদূর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করা হয়। তবেঅভিযোগ রয়েছে, জাতীয় গ্রেডের কথা বলা হলেও উপজেলার কিছু কিছু এলাকায় ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকে না। আবার কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ মোটামোটি সরবরাহ থাকায় পল্লী বিদ্যুতের বক্তব্যের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় গ্রাহকেরা। ভোলাহাট পল্লী বিদ্যুতের এজিএম মোঃ জুবায়ের আহমেদ বলেন, ভোলাহাটে ৮ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও পাওয়া যাচ্ছে ৪ মেগাওয়াট বিদ্যুৎ।

উল্লেখ্য ভোলাহাটে চরম বিদ্যুৎ বিভ্রাটের কারণে পল্লী বিদ্যুতের অদক্ষতার কথা উল্লেখ করে গ্রহকেরা বলেন, দেশে সর্বপ্রথম শতভাগ বিদ্যুাতায়নের উপজেলা ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপরও এতোটা বিদ্যুৎ বিভ্রাট শতভাগ বিদ্যুতায়নের উপজেলায় এটা কাম্যনা না বলে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভুগি গ্রহকেরা।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit